Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুজোর মধ্যেই কলকাতায় ২০ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার মাদক পাচারের আগেই তার পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ২০ কোটি টাকার মাদক। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে পুজোর মধ্যেই কলকাতায় মাদক পাচ

পুজোর মধ্যেই কলকাতায় ২০ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ২

শেষ আপডেট: 24 October 2020 13:03

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার মাদক পাচারের আগেই তার পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ২০ কোটি টাকার মাদক। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে পুজোর মধ্যেই কলকাতায় মাদক পাচারের পরিকল্পনা করা হচ্ছে। বাইরে থেকে লরিতে করে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছে বলে খবর পায় পুলিশ। এমনকি একটি গাড়ির খোঁজও পাওয়া যায়। আর খবর পেয়ে শুক্রবার সন্ধেবেলা হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা ও নারকোটিক্স বিভাগ। জানা গিয়েছে, খবর পেয়ে ওয়াটগঞ্জ থানার অন্তর্গত গার্ডেনরিচ এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে একটি লরিকে আটক করা হয়। তার রেজিস্ট্রেশন নম্বর ডবলুবি ৫৭ডি ১৫৭২। গাড়িটি রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। পুলিশে সেখানে গিয়ে দেখে গাড়ির মধ্যে দু’জন রয়েছে। তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় শহরে সব্জি ডেলিভারি করতে এসেছে। কিন্তু তাদের কথায় সন্দেহ হয় পুলিশের। তারপরেই গাড়ি তল্লাশি করলে সিটের তলা থেকে এই মাদক উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম মইনুদ্দিন মণ্ডল ও সোমনাথ সামন্ত। মইনুদ্দিনের বয়স ৪৮ বছর ও সোমনাথের বয়স ৩৫ বছর। তাদের বাড়ি বা কোথা থেকে মাদক নিয়ে তারা যাচ্ছিল সেই বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। জানা গিয়েছে, তাদের কাছ থেকে ৪ কেজি ২০১ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। সেগুলি মূলত হেরোইন। যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য ১৬ থেকে ২০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ মাদক নিয়ে তারা কোথায় যাচ্ছিল সেই বিষয়ে জেরা করছে পুলিশ। ধৃত দুই মাদক পাচারকারীকে শনিবার বিশেষ আদালতে পেশ করা হয়েছে বলে খবর। ওই দু’জনকে আরও জেরা করতে চাইছে পুলিশ। গত কয়েক দিনে বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উৎসবের মরসুমে কোথায় তারা এই মাদক পাচার করছিল সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কলকাতার তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ঝোঁক বাড়ছে। আর তাই মাদক পাচারকারীরা অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। এর পিছনে কোনও আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে কিনা সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

```