Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছড়াচ্ছে অশান্তি, বাংলার একাধিক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ রাজ্য সরকারের

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভের জেরে বাংলার একাধিক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। এই জেলাগুলি হল, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও উত্তর দিনাজপুর। মালদহ ও মুর্শিদাবাদের

ছড়াচ্ছে অশান্তি, বাংলার একাধিক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ রাজ্য সরকারের

শেষ আপডেট: 15 December 2019 08:52

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভের জেরে বাংলার একাধিক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। এই জেলাগুলি হল, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও উত্তর দিনাজপুর। মালদহ ও মুর্শিদাবাদের একাধিক ব্লক, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বারুইপুর, উত্তর ২৪ পরগনার বসিরহাটে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। হাওড়া ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেও ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল রাজ্যে, ক্রমেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের আবেদনেও কাজ হয়নি। প্রথম দিন উলুবেড়িয়ায় চলেছিল বেপরোয়া বিক্ষোভ। ভাঙচুর চলেছিল ট্রেনে। শুক্রবার দুপুরেই মুর্শিদাবাদের বেলডাঙায় থানায় অগ্নিসংযোগের চেষ্টা করে বিক্ষোভকারীরা। শনিবার পরিস্থিতি আরও ঘোরালো হয় মুর্শিদাবাদে। বিকেলে কৃষ্ণপুর স্টেশনে পাঁচটি ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাজ্য সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে বারবার আবেদন করা সত্ত্বেও অশান্তি থামছে না। কিছু বহিরাগত শক্তি রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তাই নিরুপায় হয়েই ইন্টারনেট বন্ধের পদক্ষেপ করতে হচ্ছে রাজ্যকে। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, তাতে রাজ্য সরকারের সামনে বিকল্প কোনও পথ খোলা ছিল না। শুক্রবার বিকেল থেকেই প্রশাসনের কাছে খবর ছিল, ফেসবুকের একাধিক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ঘৃণা। ছবি এবং ভিডিও ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত উত্তেজনা ছড়ানো হচ্ছে। তাই সেসব রুখতেই এই পদক্ষেপ। এখন দেখার ইন্টারনেট বন্ধ করার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয় কিনা।

```