Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

২০২০-তে ছুটির চমক, সরস্বতী পুজো, দোলে টানা চারদিন, দেখুন সারা বছরের হিসেব

রফিকুল জামাদার মুখ্যমন্ত্রী বারবারই বলেন, কাজ করলে ছুটিও নিতে হবে। ছুটিতে ব্রেন রিল্যাক্সেশন হয়। ক'দিন আগেই জানিয়ে দিয়েছেন, তৃতীয়া থেকেই আগামী বারের পুজোর ছুটি শুরু হয়ে যাবে। এবার সেই তালিকা প্রকাশ হল। সারা বছরের সেই তালিকায় পুজোয় টানা ১৫ দ

২০২০-তে ছুটির চমক, সরস্বতী পুজো, দোলে টানা চারদিন, দেখুন সারা বছরের হিসেব

শেষ আপডেট: 5 November 2019 13:38

রফিকুল জামাদার

মুখ্যমন্ত্রী বারবারই বলেন, কাজ করলে ছুটিও নিতে হবে। ছুটিতে ব্রেন রিল্যাক্সেশন হয়। ক'দিন আগেই জানিয়ে দিয়েছেন, তৃতীয়া থেকেই আগামী বারের পুজোর ছুটি শুরু হয়ে যাবে। এবার সেই তালিকা প্রকাশ হল। সারা বছরের সেই তালিকায় পুজোয় টানা ১৫ দিন ছুটির কথা যেমন রয়েছে তেমনই রয়েছে অনেক চমক। এবার সরস্বতী পুজোতেই ক্যালেন্ডার চার দিনের ছুটির ব্যবস্থা করে দিয়েছে। শুধু সরস্বতী পুজোই নয়, দোল থেকে ছট সবেতেই রয়েছে চমকের পর চমক। এক নজরে দেখে নেওয়া যাক কেমন কেমন চমক রয়েছে ছুটির তালিকায়। রাজ্য সরকার প্রকাশিত আগামী বছরের ছুটির ক্যালেন্ডার বলছে জানুয়ারিতেই লম্বা ট্যুরের প্ল্যান বানানো যাবে। সরস্বতী পুজো ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার। পরের দিনটা ৩১ জানুয়ারিও ছুটি। সঙ্গে শনি আর রবি জুড়ে নিলে তো আর কথাই নেই। টানা চারদিন। আবার দোল ৯ মার্চ, সোমবার। পরের দিনটাও হোলির জন্য সরকারি ছুটি। সুতরাং, আগের শনি-রবি ধরলে সেই সময়েও চারদিনের লম্বা সফরে যাওয়াই যাবে। মে মাসের তো মজাই আলাদা। পয়াল মে শুক্রবার মানে টানা তিন দিন। এর পরে ৭ মে বুদ্ধপূর্ণিমা, ৮ মে রবীন্দ্রজয়ন্তী বৃহস্পতি ও শুক্রবার। সুতরাং, আবার চার দিন টানা ছুটি। এখানেই কি শেষ নাকি! ২৫ মে সোমবার ইদ-উল-ফিতর। পরের দিনটাও ছুটি। শনি-রবি মিলিয়ে সেও চার দিনের। এর পরে ছুটির মাস অক্টোবর। গান্ধী জয়ন্তী শুক্রবার। সঙ্গে জুড়ে নেওয়াই যাবে শনি আর রবিকে। এর পরে ১৩ অক্টোবার তৃতীয়া থেকে পুজোর ছুটি। তারও আগে শনি রবির ছুটি। পুজোর ছুটি চলবে ৩০ অক্টোবার পর্যন্ত। নভেম্বরে কালী পুজো ১৪ তারিখ শনিবারে। ভাইফোঁটার ছুটি দু'দিনের। ১৬ ও ১৭ আবার সোম-মঙ্গল। সুতরাং, তখনও টানা চারদিন। ১৯ ও ২০ দু'দিনের ছট পুজোর ছুটিও বৃহস্পতি আর শুক্রে। সুতরাং, আবার টানা চারদিন। বছরের শেষটাও মন্দ যাবে না। ২৫ ডিসেম্বর শুক্রবার। বড়দিনের আমেজে ঘোরাঘুরি করাই যাবে টানা তিনদিন।

```