Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কোচবিহারের রাসমেলায় অগ্নিকাণ্ড, সোমবার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: রাস পূর্ণিমার দিনই কোচবিহারে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য সেই সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তাঁর যাওয়ার কথা কোচবিহারে। কিন্তু রবিবারই সেখানকার রাস

কোচবিহারের রাসমেলায় অগ্নিকাণ্ড, সোমবার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 17 November 2019 07:55

দ্য ওয়াল ব্যুরো: রাস পূর্ণিমার দিনই কোচবিহারে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য সেই সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তাঁর যাওয়ার কথা কোচবিহারে। কিন্তু রবিবারই সেখানকার রাসমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন সকালে একটি দোকানের সিলিন্ডার থেকে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। আগামী কাল যেখানে মুখ্যমন্ত্রীর সফর সেখানে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কোচবিহার জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। সোমবার মুখ্যমন্ত্রী প্রথমে গিয়ে কোচবিহার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মিসভা করবেন। তারপর সেখান থেকে যাবেন মদনমোহন মন্দিরে। তারপর রাসমেলার মাঠে যাওয়ার কথা তাঁর। যে সিলিন্ডার থেকে আগুন লেগেছে ইতিমধ্যেই সেটি বাজেয়াপ্ত করেছে দমকল। খতিয়ে দেখা হচ্ছে আর কোন কোন দোকানে এই ধরনের সিলিন্ডার বা ওভেন ব্যবহার করা হচ্ছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো করতে চাইছে প্রশাসন।

```