Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সাতসকালে ঘুম ভাঙতেই বাড়ির দরজায় হাতি দেখে আতঙ্ক মেদিনীপুরের গ্রামে

  দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : শনিবার সাতসকালে জঙ্গল থেকে বের হয়ে আসা একটি হাতির তাণ্ডবে হইচই পড়ে যায় গ্রামে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা রেঞ্জের ডালকাটা গ্রামে ঢুকে পড়েছিল হাতিটি। গ্রামে ঢুকে দাপিয়ে বেড়ায় দলমার ওই দলছু

সাতসকালে ঘুম ভাঙতেই বাড়ির দরজায় হাতি দেখে আতঙ্ক মেদিনীপুরের গ্রামে

শেষ আপডেট: 26 December 2020 08:58

  দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : শনিবার সাতসকালে জঙ্গল থেকে বের হয়ে আসা একটি হাতির তাণ্ডবে হইচই পড়ে যায় গ্রামে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা রেঞ্জের ডালকাটা গ্রামে ঢুকে পড়েছিল হাতিটি। গ্রামে ঢুকে দাপিয়ে বেড়ায় দলমার ওই দলছুট হাতি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। খাবারের খোঁজে পরপর একাধিক বাড়িতে ঢুঁ মারে হাতিটি। ওই গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে দিন দুয়েক ধরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল দলছুট দাঁতালটিকে। জঙ্গলে খাবার না পেয়ে খাবারের খোঁজে সাতসকালে হাতিটি গ্রামে ঢোকে বলে দাবি স্থানীয়দের। আতঙ্কিত হয়ে বন দফতরকে খবর দেন এলাকার মানুষ। তবে বন দফতরের কর্মীরা এসে পৌঁছনোর আগেই গ্রামবাসীদের তাড়া খেয়ে লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি। শীতকাল এলেই ফসলের লোভে হাতির পাল নিয়মিতই হানা দেয় জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে। ফসল বাঁচাতে রীতিমত যুদ্ধ করতে হয় গ্রামবাসীদের। মাঠ ছেড়ে গ্রামে ও ঢুকে পড়ে তারা। এদিন ও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এখনও পর্যন্ত দেখা মেলেনি বনদফতরের কর্মীদের, তাই প্রাণের ঝুঁকি নিয়ে হাতিটিকে কোনোক্রমে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে গ্রামবাসীরা।

```