Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নদিয়ায় বাবার হাতে খুন ছেলে, জমি বিক্রি নিয়ে অশান্তির জের

দ্য ওয়াল ব্যুরোঃ জমি বিক্রি নিয়ে অশান্তির জেরে বাবার হাতে খুন হতে হল ছেলেকে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ থানার হাটগাছা পঞ্চায়েত এলাকার মসজিদ পাড়ায়। খুনের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজু মণ্ডল। তা

নদিয়ায় বাবার হাতে খুন ছেলে, জমি বিক্রি নিয়ে অশান্তির জের

শেষ আপডেট: 1 October 2020 17:23

দ্য ওয়াল ব্যুরোঃ জমি বিক্রি নিয়ে অশান্তির জেরে বাবার হাতে খুন হতে হল ছেলেকে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ থানার হাটগাছা পঞ্চায়েত এলাকার মসজিদ পাড়ায়। খুনের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজু মণ্ডল। তাঁর বয়স ২৯ বছর। তাঁর বাবার নাম রিজাউল মণ্ডল। রাজুর স্ত্রী উর্জিনা বিবি জানিয়েছেন, তাঁর স্বামী অন্য রাজ্যে শ্রমিকের কাজ করতেন। কিন্তু করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে তাঁর কাজ চলে যায়। তাই বাড়ি ফিরে আসেন তিনি। উর্জিনা অভিযোগ করেছেন, বাড়ি ফেরার পরে অনেক চেষ্টা করেও কোনও কাজ জোটাতে পারেননি রাজু। সঞ্চয় করা সব টাকাও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আর্থিক অনটনের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তাই বাবাকে তিনি বলেন, কিছুটা জমি বিক্রি করার জন্য। সেই বিক্রির টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করার দাবি করেন তিনি। সূত্রের খবর, প্রায় প্রতিদিনই মদ্যপান করতেন রাজু ও রিজাউল। আর তারপরেই বাড়িতে শুরু হত অশান্তি। একদিকে বাবার দাবি ছিল তিনি কোনও জমি বিক্রি করবেন না। অন্যদিকে জমি বিক্রির জন্য চাপ বাড়াচ্ছিলেন ছেলে। এই নিয়েই দিন দিন বাড়িতে অশান্তি বাড়ছিল বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, উর্জিনা অভিযোগ করেছেন বুধবার রাতে গরমের জন্য বাড়ির বারান্দায় শুয়েছিলেন রাজু। বাকিরা ছিলেন ঘরে। সেই সময় রিজাউল ঘর থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাজুর গলায় কোপ মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। তখনই শ্বশুরের নামে খুনের অভিযোগ করেন উর্জিনা। এই অভিযোগের ভিত্তিতে রিজাউলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাজুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

```