Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

#Breaking: ডায়মন্ড হারবারের এসডিপিও ও আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দ্য ওয়াল ব্যুরো: সপ্তম দফার ভোটের আগে ফের প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন কুমার দে। সেইসঙ্গে সরিয়ে দেওয়া হলো আমহার্স্ট স্ট্রিট থানার অফিসার ইন-চার্জ কৌশিক দাসকে। জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূ

#Breaking: ডায়মন্ড হারবারের এসডিপিও ও আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

শেষ আপডেট: 16 May 2019 14:07

দ্য ওয়াল ব্যুরো: সপ্তম দফার ভোটের আগে ফের প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন কুমার দে। সেইসঙ্গে সরিয়ে দেওয়া হলো আমহার্স্ট স্ট্রিট থানার অফিসার ইন-চার্জ কৌশিক দাসকে। জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে নির্বাচনের কোনও কাজে তাঁদের যুক্ত করা হবে না। উনিশের লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনে রদবদল শুরু করেছে কমিশন। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল তথা সিনিয়ার আইপিএস অফিসার রাজেশ কুমারকে সেই পদে বসানোর নির্দেশ দেয় কমিশন। সেই সঙ্গে বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে জ্ঞানবন্ত সিংহকে সরিয়ে নতুন কমিশনার করা হয় নটরাজন রমেশ বাবুকে। বদলে দেওয়া হয়, ডায়মণ্ড হারবার ও বীরভূমের পুলিশ সুপারকেও। ডায়মণ্ড হারবারের পুলিশ সুপার এস সেলভামুরুগানকে সরিয়ে ওই পদে কলকাতা আর্মড পুলিশের ডেপুটি কমিশনার শ্রীধর পাণ্ডেকে বসায় কমিশন। অন্যদিকে বীরভূমের পুলিশ সুপার পদ থেকে শ্রীশ্যাম সিংহকে সরিয়ে সেখানে বসানো হয়েছে বিমানবন্দর এলাকার ডেপুটি কমিশনার আভান্নু রবীন্দ্রনাথকে। প্রশাসনিক স্তরে এই ব্যাপক রদবদল নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। কিন্তু মমতার করা সব অভিযোগ খারিজ করে দেয় কমিশন। তারপরে মালদহের পুলিশ সুপারের পদ থেকে অর্ণব ঘোষকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয় সুজয় প্রসাদকে। এ বার গোড়া থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে কঠোর নির্বাচন কমিশন। তাই কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারের পাশাপাশি বদলে দেওয়া হয়েছিল ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও। কমিশনের একটি সূত্রের বক্তব্য, পঞ্চায়েত ভোটে ডায়মন্ড হারবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯৩ শতাংশ আসন জিতে নিয়েছিল তৃণমূল। শাসক দল দাবি করেছিল, বিরোধীদের সেখানে কোনও সাংগঠনিক শক্তি নেই। তাই প্রার্থী দিতে পারেনি। অথচ বিরোধীরা আদালতে গিয়ে অভিযোগ করেছিলেন, গায়ের জোরে, ভয় দেখিয়ে সেখানে বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। সে কথা কমিশনের কাছে জানিয়েছে বিরোধীরা। আর তাই সুষ্ঠু ভোট করানোর জন্য ভোটের আগে এখানে এত রদবদল হচ্ছে। এই প্রশাসনিক রদবদলের পরে তৃণমূলের অভিযোগ, কমিশন পক্ষপাত করছে। রাজনৈতিক প্রভুর নির্দেশে কাজ করছে। অন্যদিকে বিজেপির পাল্টা বক্তব্য, পঞ্চায়েত ভোটে ডায়মন্ড হারবারে কী হয়েছিল, তা সবাই দেখেছে। সেই পরিস্থিতি যাতে না হয়, তাই আগে থেকে ব্যবস্থা নিচ্ছে কমিশন। সেই সঙ্গে যেসব থানার ইন-চার্জরা তৃণমূলের নির্দেশে কাজ করছে, তাদের সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট করানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোই নিচ্ছে কমিশন।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-supreme-court-will-announce-rajeev-kumar-case-verdict-tomorrow/

```