Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পূর্ব বর্ধমানের দাঁইহাটে বিয়েবাড়িতে গিয়ে চোখের রোগে আক্রান্ত অন্তত ৬০ জন

দ্য ওয়াল ব্যুরো: কাটোয়া থানার দাঁইহাটে বিয়েবাড়িতে গিয়ে চোখের অদ্ভুত রোগের শিকার হলেন ১৩ জন শিশু সহ অন্তত ৬০ জন। আক্রান্তরা সকলেই এব্যাপারে বিয়ের মণ্ডপে ঝোলানো ঝাড়বাতিকে দায়ী করছেন। কাটোয়া হাসপাতালের বিশেষক্ষ চিকিৎসক জানিয়েছেন, আক্রান্তদের চ

পূর্ব বর্ধমানের দাঁইহাটে বিয়েবাড়িতে গিয়ে চোখের রোগে আক্রান্ত অন্তত ৬০ জন

শেষ আপডেট: 5 March 2020 06:17

দ্য ওয়াল ব্যুরো: কাটোয়া থানার দাঁইহাটে বিয়েবাড়িতে গিয়ে চোখের অদ্ভুত রোগের শিকার হলেন ১৩ জন শিশু সহ অন্তত ৬০ জন। আক্রান্তরা সকলেই এব্যাপারে বিয়ের মণ্ডপে ঝোলানো ঝাড়বাতিকে দায়ী করছেন। কাটোয়া হাসপাতালের বিশেষক্ষ চিকিৎসক জানিয়েছেন, আক্রান্তদের চোখের অবস্থা দেখে প্রাথমিক ভাবে মনে কার হচ্ছে যে সকলেই কমিউনিটি অ্যাকোয়ার্ড অ্যাকিউট কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছেন। এতে আশঙ্কা করার কোনও কারণ না থাকলেও চোখ জ্বালা করবে, খুবই অস্বস্তি  হবে। এটি মূলত ব্যাকটিরিয়া ঘটিত রোগ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে একটি বিয়ের মণ্ডপে। বিউটি বেগমের বিয়ের অনুষ্ঠান ছিল দাঁইহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ায়। নিমন্ত্রিতরা বিয়ের প্যান্ডেলের ভিতরে বসেছিলেন। প্যাণ্ডেলে থাকা রূপালি বিবি, সোনালি বিবি, জিনিয়া খাতুনদের প্রথম দিকে চোখ জ্বালা করছিল, করকর করছিল। ঘুমিয়ে পড়লে চোখ ঠিক হয়ে যাবে বলেই তাঁরা ভেবেছিলেন। রাত যত বাড়তে থাকে ততই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। সকাল হতেই আক্রান্তরা সকলে কাটোয়া মহকুমা হাসপাতালে চলে যান। আক্রান্তরা মনে করছেন, প্যান্ডেলে ঝোলানো ঝাড়বাতির আলো থেকে গ্যাস জাতীয় কিছু লিক করার ফলেই তাঁদের চোখে এই সমস্যা হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ সুব্রত ঘোষ বলেন, “আক্রান্তদের রোগের লক্ষণ দেখে প্রাথমিক ভাবে কনজাংটিভাইটিস বলে মনে হচ্ছে।” দাঁইহাটের পুরপ্রধান শিশির মণ্ডল আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। চোখের জ্বালা নিয়েই ভবিষ্যৎ জীবনের পথে পা বাড়ালেন বিউটি বেগম।

```