Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

করোনা আবহে বন্ধ গোবরডাঙার জমিদার বাড়ির ৩০০ বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিপাহি বিদ্রোহ, ছিয়াত্তরের মন্বন্তর এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও বন্ধ হয়নি দুর্গাপুজো। প্রতি বছর ঘটা করে পালিত হত পুজো। পরিবারের সবাই আসতেন বাড়িতে। এই আনন্দে অংশ নিতেন স্থানীয় বাসিন্দারাও। অনেক দ

করোনা আবহে বন্ধ গোবরডাঙার জমিদার বাড়ির ৩০০ বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো

শেষ আপডেট: 15 October 2020 11:58

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিপাহি বিদ্রোহ, ছিয়াত্তরের মন্বন্তর এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও বন্ধ হয়নি দুর্গাপুজো। প্রতি বছর ঘটা করে পালিত হত পুজো। পরিবারের সবাই আসতেন বাড়িতে। এই আনন্দে অংশ নিতেন স্থানীয় বাসিন্দারাও। অনেক দূর থেকেও এই ঐতিহ্যবাহী পুজো দেখতে আসতেন মানুষজন। কিন্তু এবার করোনা আবহে বন্ধ করতে হয়েছে গোবরডাঙার জমিদার বাড়ির ৩০০ বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো।  প্রতি বছর জমিদার বাড়ির ঠাকুর দালানে হত এই দুর্গাপুজো। তার অনেক আগে থেকেই জমিদার বাড়ির চারপাশের আগাছা পরিষ্কার করা হত। আলো লাগানো হত। কিন্তু এবার তার কিছুই নেই। আর কয়েক দিন পরেই পুজো। অথচ কেমন যেন চুপ করে রয়েছে জমিদার বাড়ি ও তার আশেপাশের এলাকা। ৩০০ বছরের বেশি সময় ধরে চলে আসা পুজোয় এবার ভাটা পড়ল করোনার কারণে। মহালয়ার পরেই কাঠামো পুজোর মাধ্যমে এই পুজোর সূচনা হয়ে যেত। ঠাকুর দালানেই তৈরি হত প্রতিমা। কিন্তু এবার তার কিছুই হয়নি। সব রেওয়াজ বদলে দিয়েছে এক অতিমারী। জমিদার বাড়ির বর্তমান সদস্যদের বেশির ভাগই থাকেন বিদেশে। পুজোর কটা দিন অবশ্য তাঁরা দেশে ফেরেন। তাই বেশ কিছুদিন আগে থেকেই সাজো সাজো রব পড়ে যায়। কিন্তু এবছর করোনার কারণে পুজো বন্ধ। আর তাই কেউ আসবেন না বাড়িতে। এই মুহূর্তে বিদেশ থেকে আসার ক্ষেত্রেও অনেক সমস্যা রয়েছে অবশ্য। আর তাই মন খারাপ জমিদার বাড়িতে থাকা সদস্যদের। গোবরডাঙার জমিদার বংশের অষ্টম বংশধর নয়ন প্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছেন এবার বাড়িতে কোনও পুজো হচ্ছে না। কিন্তু জমিদার বাড়ি লাগোয়া যে প্রসন্নময়ী কালী মন্দির রয়েছে সেখানে ঘট স্থাপন করে পুজোর সব নিয়ম মেনে পুজো হবে। তবে জমিদার বাড়িতে যেভাবে কাঠামো পুজো ও উৎসব হত তা এবার বন্ধ থাকবে। ঐতিহ্যশালী এই পুজো বন্ধ হওয়ায় মন খারাপ গোবরডাঙার সাধারণ মানুষেরও। তাঁদের বক্তব্য, জমিদার বাড়ির পুজো সেখানকার অন্যতম আকর্ষণ। তাই সেই পুজো এবার না হওয়ায় তা পুজোর রং অনেকটাই ফিকে করে দেবে।

```