Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কাটোয়ায় ভাগীরথী ও অজয়ের সংযোগস্থলে রাজ্যের প্রথম শুশুক সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রথম গাঙ্গেয় শুশুক সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র তৈরি হল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। রাজ্যের বন দফতরের উদ্যোগে কাটোয়ায় ভাগীরথী ও অজয় নদের সংযোগস্থলে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের কলকারখানার বর্জ্য পদার্থ, দূষিত জল এব

কাটোয়ায় ভাগীরথী ও অজয়ের সংযোগস্থলে রাজ্যের প্রথম শুশুক সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র

শেষ আপডেট: 9 July 2020 15:14

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রথম গাঙ্গেয় শুশুক সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র তৈরি হল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। রাজ্যের বন দফতরের উদ্যোগে কাটোয়ায় ভাগীরথী ও অজয় নদের সংযোগস্থলে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের কলকারখানার বর্জ্য পদার্থ, দূষিত জল এবং সেই সঙ্গে পুজোর ফুল – মূলত এই সমস্ত জিনিস ফেলায় গঙ্গা ক্রমেই দূষিত হচ্ছে। তার প্রভাবে, নদীর মাছ, শুশুক এবং সেই সঙ্গে বিভিন্ন জলজ প্রাণীর সংখ্যা কম যাচ্ছে। অনেক সময় গঙ্গায় মাছ ধরতে আসা মৎস্যজীবীদের জালেও বেঘোরে প্রাণ হারাচ্ছে গাঙ্গেয় শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিন। গত কয়েক মাস ধরে লকডাউনের প্রভাবে গঙ্গায় দূষণের পরিমাণ কমে গেছে। তার ফলে প্রায় প্রতিদিনই গঙ্গার বুকে দেখা মিলছে হারিয়ে যেতে বসা শুশুকের। তবে বেশ কয়েক বছর আগের তুলনায় তা অনেক কম। রাজ্য বনদফতরের জলজ প্রাণীর হিসাব অনুযায়ী মুর্শিদাবাদের ফারাক্কা থেকে নবদ্বীপ পর্যন্ত ১৪৩ কিলোমিটার অংশের গঙ্গা শুশুকের মূল বিচরণ ক্ষেত্র। এর মধ্যে আবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কল্যাণপুর থেকে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি পর্যন্ত এলাকায় গাঙ্গেয় ডলফিন সবচেয়ে বেশি সংখ্যায় দেখা যায়। ২০১৭-১৮ সালে গঙ্গার এই এলাকায় সাতানব্বইটি ডলফিন ছিল। দূষণ বাড়ার ফলে এদের সংখ্যা কমে হয়েছিল সত্তর থেকে পঁচাত্তর। সংরক্ষণ না করলে অচিরেই লুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গাঙ্গেয় ডলফিনের। সম্প্রতি একটি বেসরকারি বন্য প্রাণী সংরক্ষণ সংগঠনের তথ্য থেকে জানা গেছে ২০১৯-২০ আর্থিক বছরে গাঙ্গেয় ডলফিনের সংখ্যা বেড়েছে। বর্তমানে গাঙ্গেয় ডলফিনের সংখ্যা ১১৭। কাটোয়ার শাঁখাই এলাকায় তারা ১১টি বাচ্চা প্রসব করেছে। ওই বেসরকারি জলজ প্রাণী সংরক্ষণ সংস্থার সম্পাদক গণেশ চৌধুরী জানান, কল্যাণপুর থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গায় ৩২টি গাঙ্গেয় ডলফিনের সন্ধান পাওয়া গেছে। ভারতের অন্যান্য জায়গার তুলনায় কাটোয়ায় সবচেয়ে বেশি ডলফিনের বৃদ্ধি ঘটেছে। এদের বাঁচাতেই বুধবার কাটোয়ায় শুশুক সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রের সূচনা করা হয়েছে। শুশুক বাঁচানোর জন্য প্রচারও করা হবে এই এলাকায়। [caption id="attachment_238353" align="aligncenter" width="1280"] উদ্বোধনী অনুষ্ঠানে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যরা।[/caption] গঙ্গার শাঁখাই ঘাটে গাঙ্গেয় ডলফিন বাঁচাতে বোর্ড লাগানো হয়েছে। গাঙ্গেয় ডলফিন বাঁচাতে চলবে কড়া নজরদারি। শুশুকের সুরক্ষা ও পর্যবেক্ষণে সর্বক্ষণের জন্য দুটি স্পিডবোট রাখা হয়েছে। বুধবার কাটোয়ায় শুশুক সংরক্ষণ কেন্দ্রের সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বন দফতরের পক্ষ থেকে এখানে সর্বক্ষণের কর্মী নিয়োগ করা হবে। তিনি খাজুরডিহি মৌজায় বন দফতরের অফিসের শিল্যান্যাস করেন।

```