Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিএম যখন বলেছেন, তখন মিড ডে মিলে ডিম বন্ধ, বললেন ডিএম-রা

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে মিড ডে মিলে ডাল-ভাত-তরকারি দিলেই চলবে। ডিম দিতে হবে না। কারণ, মাথাপিছু ৪ টাকা ৩১ পয়সায় বরাদ্দে ডিম খাওয়ানো যায় না। ফলে মিড ডে মিলে

সিএম যখন বলেছেন, তখন মিড ডে মিলে ডিম বন্ধ, বললেন ডিএম-রা

শেষ আপডেট: 26 August 2019 12:47

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে মিড ডে মিলে ডাল-ভাত-তরকারি দিলেই চলবে। ডিম দিতে হবে না। কারণ, মাথাপিছু ৪ টাকা ৩১ পয়সায় বরাদ্দে ডিম খাওয়ানো যায় না। ফলে মিড ডে মিলের মেনু ঠিক করে ফেলেও পিছিয়ে এলেন অনেক জেলা শাসক। সোমবার বিকেলে তাঁরা জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী যখন বারণ করেছেন, তখন মিড ডে মিলে আর ডিম দেওয়া হবে না। হুগলির বাণী মন্দির প্রাথমিক স্কুলের মিড ডে মিল নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। দেখা গিয়েছিল, ওই স্কুলে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের স্রেফ নুন ভাত দেওয়া হচ্ছে। তার পর অতি উৎসাহী হয়ে হুগলি ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নোটিশ জারি করে বলেছিলেন, তাঁদের জেলায় সব স্কুলের জন্য মিড ডে মিলের মেনু ঠিক করে দেওয়া হয়েছে। সপ্তাহে দু’দিন ডিম বা মাছ খাওয়ানোর কথা বলেছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ। তবে হুগলির জেলা শাসক রত্নাকর রাও আরও বেশি নজর কেড়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সপ্তাহে দু’দিন ডিম দেওয়া হবে মিড ডে মিলে। এক দিন দেওয়া হবে মুরগির মাংস। এ দিন মুখ্যমন্ত্রী কার্যত তাঁদের বিপাকেই ফেলেছেন। পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে গিয়ে বলেছেন, মিড ডে মিলের মেনু পাল্টে ফেলা হচ্ছে, তিনি নিজেই জানেন না। সংবাদমাধ্যমে নাকি মনগড়া কথা লেখা হচ্ছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ এ দিন বিকেলে বলেন, “আমরা যে সপ্তাহে দু দিন ডিম ভাত দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিলাম সেটা ছিল সরকারি সিদ্ধান্ত। ২০১৮ থেকে এই নিয়ম চলে আসছে। আজ মুখ্যমন্ত্রী কী বলেছেন আমি শুনিনি। সরকারি ভাবে যদি নতুন নির্দেশিকা জারি হয়, তবে তা মেনেই চলব”। অন্যদিকে হুগলির জেলা শাসক রত্নাকর রাও বলেন, মিড ডে মিলের গাইডলাইনে বলা রয়েছে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। কত গ্রাম প্রোটিন খাবার দিতে হবে তাও বলা হয়েছে। ডিম যদি না খাওয়ানো যায় তা হলে সয়াবিনের তরকারি খাওয়াতে হবে। কারণ, সয়াবিনে প্রোটিন রয়েছে।

```