Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাংলার ৮ এমপির টিম গড়লেন মোদী, ঘুরে ঘুরে জানাবেন রাজ্যের কী হাল

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের জমানায় বাংলার হাল সারা দেশে তুলে ধরতে নতুন কৌশল নিল বিজেপি। লোকসভার সাত, রাজ্যসভার এক- বাংলার আট সাংসদকে নিয়ে টিম গড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারাই ঘুরে ঘুরে গোটা দেশের বিজেপি সাং

বাংলার ৮ এমপির টিম গড়লেন মোদী, ঘুরে ঘুরে জানাবেন রাজ্যের কী হাল

শেষ আপডেট: 18 July 2019 14:14

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের জমানায় বাংলার হাল সারা দেশে তুলে ধরতে নতুন কৌশল নিল বিজেপি। লোকসভার সাত, রাজ্যসভার এক- বাংলার আট সাংসদকে নিয়ে টিম গড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারাই ঘুরে ঘুরে গোটা দেশের বিজেপি সাংসদদের সামনে তুলে ধরবেন বাংলার আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক হিংসার ঘটনা। বৃহস্পতিবার দেশের ৪০ জন বিজেপি সাংসদকে নিয়ে প্রাতরাশ সারেন প্রধানমন্ত্রী। সেখানেই উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, মালদহ উত্তরের খগেন মুর্মু এবং বাঁকুড়ার সুভাষ সরকার। বিজেপি রাজ্যসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, “পুস্তিকা, লিফলেট সব তৈরি হয়েছে। আমরা আটজন সাংসদ চারটি দলে ভাগ হয়ে দেশের সমস্ত বিজেপি সাংসদদের কাছে বাংলার অবস্থা তুলে ধরব। তারপর তাঁরা সংশ্লিষ্ট এলাকার মানুষের সামনে এ রাজ্যের কথা তুলে ধরবেন।” সুভাষ সরকার-লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ-খগেন মুর্মু, দেবশ্রী চৌধুরী-জ্যোতির্ময় মাহাতো এবং স্বপন দাশগুপ্ত-বাবুল সুপ্রিয় —এই ভাবে আট সাংসদের চারটি দল গড়ে দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সামনেই দুর্গাপুজো। এই উৎসবকে জনসংযোগের মাধ্যম হিসেবে প্রত্যেক সাংসদকে ব্যবহার করতে হবে। নিজের নিজের সংসদ এলাকার স্কুল, অন্য শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালের কাজে প্রতিদিন যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ দিন তিন সাংসদকে মোদী এ-ও বলেছেন, যেখানে দল হেরেছে, সেখানেও মানুষের সঙ্গে নিবিড় ভাবে কাজ করতে হবে। সন্দেহ নেই একুশের বিধানসভাকে মাথায় রেখেই মোদীর এই স্ট্র্যাটেজি। পর্যবেক্ষকদের মতে, যে কারণে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা সংসদে কাটমানি, বাংলার হিংসা নিয়ে সরব হচ্ছেন, সে কারণেই মোদীর এই পরিকল্পনা। বাংলার ছবি সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এ ব্যাপারে তৃণমূলের তরফে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “এই ঘটনা দুর্ভাগ্যজনক। বাংলার পরিস্থিতি প্রধানমন্ত্রী কম বোঝেন। আর উনি বলছেন, বাংলাকে নিয়ে সারা দেশে বদনাম করতে। বিজেপি বাংলা বিরোধী। তাই ওরা শুধু বাংলার বদনাম করে।”

```