Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'কেন্দ্রের টিম মোস্ট ক্যালাস, পলিটিকাল ভাইরাস ছড়াতে এসেছে' : ডেরেক

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের পাঠানো আন্তঃমন্ত্রক দলের সঙ্গে নবান্নের পত্র সংঘাত লেগেই রয়েছে। এর মধ্যেই কেন্দ্রীয় দলের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের অন্যতম মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। দিল্লি থেকে আসা দলের দু-

'কেন্দ্রের টিম মোস্ট ক্যালাস, পলিটিকাল ভাইরাস ছড়াতে এসেছে' : ডেরেক

শেষ আপডেট: 25 April 2020 14:08

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের পাঠানো আন্তঃমন্ত্রক দলের সঙ্গে নবান্নের পত্র সংঘাত লেগেই রয়েছে। এর মধ্যেই কেন্দ্রীয় দলের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের অন্যতম মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। দিল্লি থেকে আসা দলের দু-দু'টি নামও দিয়ে দিলেন ডেরেক। আন্তঃমন্ত্রক দলের ইংরাজি পুরো কথা ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম (আইএমসিটি)। এদিন ডেরেক বলেন, "ওটা আসলে ইন্ডিয়াস মোস্ট ক্যালাস টিম। এটা যদি ভাল না লাগে তাহলে বলুন আই মাস্ট কজ ট্রাবল!" তাঁর কথায় বাংলার সরকারকে বিব্রত করতেই দিল্লি থেকে এই দল পাঠানো হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, বাংলায় এই দল পৌঁছে যাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান। প্রসঙ্গত, গত মঙ্গলবার এই কথাই বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যমন্ত্রীও বলেছিলেন, ওঁরা আসার আধঘণ্টা আগে আমরা জানতে পেরেছি। ডেরেক এদিন বলেন, "কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে।" https://twitter.com/derekobrienmp/status/1254009530473680896 রাজ্যসভার সাংসদের আরও অভিযোগ, "তাঁরা যেখানে যাচ্ছেন সেগুলি হটস্পট এলাকা নয়। যে এলাকায় যাচ্ছেন সেখানে হয়তো শেষ পজিটিভ কেস পাওয়া গিয়েছে দু'তিন সপ্তাহ আগে।" তাহলে কেন এসেছে কেন্দ্রীয় দল? ভিডিও বার্তায় নিজেই এই প্রশ্ন করে ডেরেক বলেন, "তাঁরা এখানে ভারত সরকারের হয়ে রাজনৈতিক ভাইরাস ছড়াতে এসেছেন।"

আরও পড়ুন: #Breaking: রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্রীয় টিম, মুখ্যসচিবকে ফের চিঠি পাঠালেন অপূর্ব চন্দ্র

একের পড় এক চিঠি দিচ্ছে কেন্দ্রীয় দল এবং সেই চিঠি পাওয়ার পর নড়েচড়ে বসছে রাজ্য। এতদিন রাজ্য বলেনি কতজন মৃতের শরীরে করোনা পজিটিভ ছিল। মুখ্যসচিবকে প্রশ্ন করা হলেও তিনি বলেছিলেন, টোটাল নম্বর সরকারের ড্যাশবোর্ডে আসে না। শুধু অডিট কমিটি যেগুলিকে করোনায় মৃত বলে নিশ্চিত করে সেই সংখ্যাই নবান্ন জানতে পারে। বিরোধীরা এ নিয়ে বিস্তর অভিযোগ তুলছিল। কেন্দ্রীয় দল এসেও অডিট কমিটি সহ একাধিক বিষয়ে প্রশ্ন তুলে চিঠি দেয়। তারপর গতকাল মুখ্যসচিব বলেন ৫৭ জনের মৃত্যু হয়েছে যাঁদের শরীরে করোনা ভাইরাস ছিল। তা ছাড়া কোভিড হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টারের পরিকাঠামোর তথৈবচ অবস্থা নিয়েও মুখ্যসচিবের ব্যাখ্যা চায় কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দল সম্পর্কে ডেরেকের এদিনের তির্যক মন্তব্য নিয়ে পাল্টা বলতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আসলে করোনাভাইরাসের বিরুদ্ধে যখন সারা দেশ লড়ছে তখন বাংলায় কেন্দ্রীয় দলকে লড়তে হচ্ছে তথ্য গোপনের ভাইরাসের বিরুদ্ধে। দিল্লির দল এসে রাসায়নিক ছড়াতেই টপাটপ তথ্য গোপনের ভাইরাস মরছে। তাই ডেরেকদের এত গাত্রদাহ!"

```