Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুয়াশায় মোড়া কলকাতায় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, সপ্তাহান্তে জমিয়ে শীত বঙ্গে  

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে হয়তো কিছুটা চমকে উঠেছিলেন প্রত্যেকেই। ভেবেছিলেন স্বপ্নের দেশে নেই তো তারা। কারণ বাইরে যে কিছুই দেখা যায় না। সাদা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক। এক হাত দূরের জিনিসও ভাল করে দেখা যা

কুয়াশায় মোড়া কলকাতায় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, সপ্তাহান্তে জমিয়ে শীত বঙ্গে  

শেষ আপডেট: 23 January 2021 02:41

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে হয়তো কিছুটা চমকে উঠেছিলেন প্রত্যেকেই। ভেবেছিলেন স্বপ্নের দেশে নেই তো তারা। কারণ বাইরে যে কিছুই দেখা যায় না। সাদা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক। এক হাত দূরের জিনিসও ভাল করে দেখা যাচ্ছে না। চলতি মরসুমে এই রকমের কুয়াশা কমই দেখা গিয়েছে। অবশ্য কুয়াশায় মোড়া কলকাতায় তাপমাত্রা আরও খানিকটা কমল। ফলে সব মিলিয়ে সপ্তাহ শেষে জমিয়ে শীত বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪০ শতাংশ ও সর্বোচ্চ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, গত দু’দিন আকাশ খানিকটা পরিষ্কার থাকলেও শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা সবদিক। দৃশ্যমানতা অনেক নেমে গিয়েছে। গোটা রাজ্যেই এই ছবি। আগামী ২৪ ঘণ্টা এরকমই থাকবে। রবিবারের পর থেকে ফের তাপমাত্রা খানিকটা বাড়তে থাকবে। কিন্তু শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে তারা। অর্থাৎ রাজ্যজুড়ে উইকেন্ডে জমিয়ে পড়ছে শীত। রবিবারের পরে সোম ও মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি হতে পারে। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সকালের পরে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু-কাশ্মীরে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আগামীকাল থেকে জম্মু-কাশ্মীর, লাদাখ সহ উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু এলাকায়। শনি ও রবিবার জম্মু-কাশ্মীর এবং লাদাখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

```