Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকুলকে জেরা নয় কলকাতায়, দশ দিন গ্রেফতার করা যাবে না: নির্দেশ দিল্লি হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বড় বাজার থানার একটি মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গত সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যাঙ্কশাল আদালত। পরের দিনই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুকুলবাবু। শুক্রবার সেই মামলার শুনানির পর দিল্লি হাইকোর্ট জ

মুকুলকে জেরা নয় কলকাতায়, দশ দিন গ্রেফতার করা যাবে না: নির্দেশ দিল্লি হাইকোর্টের

শেষ আপডেট: 1 August 2019 14:15

দ্য ওয়াল ব্যুরো: বড় বাজার থানার একটি মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গত সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যাঙ্কশাল আদালত। পরের দিনই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুকুলবাবু। শুক্রবার সেই মামলার শুনানির পর দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আগামী দশ দিনের মধ্যে গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে। একই সঙ্গে দিল্লি হাইকোর্ট বলেছে, ওই কেসের তদন্তকারী অফিসার ইচ্ছে করলে মুকুলবাবুকে দিল্লিতে গিয়ে জেরা করতে পারেন। সেক্ষেত্রে মুকুলবাবুকে সহযোগিতা করতে হবে। এর মধ্যে মুকুলবাবু রক্ষাকবচের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কল্যাণরাজ বলওয়ান নামের এক ব্যক্তিকে  ৯০ লক্ষ টাকার বেশি নগদ-সহ গ্রেফতার করে বড়বাজার থানা। পুলিশ আদালতে জানিয়েছে, ধৃতকে জিজ্ঞেসাবাদ করেই মুকুল রায়ের নাম জানা যায়। তাঁর বিরুদ্ধে রুজু হয় প্রতারণা ও দূর্নীতির মামলা। ধারাবাহিক হাজিরা না দেওয়ায় ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নির্দেশ দেন একমাসের মধ্যে কার্যকর করতে হবে। এ দিন মুকুলবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি তো বলিনি তদন্তে সহযোগিতা করব না। কিন্তু আমি দিল্লির বাসিন্দা। আমায় জেরা করতে হলে এখানে আসতে হবে। আদালত সে কথাটাই এ দিন বলেছে।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভয় পাচ্ছেন। তাই পুলিশ লেলিয়ে এই সব করছেন। কিন্তু এতে কোনও লাভ হবে না।”

```