Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

করোনা রুখতে আরও কঠোর হচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন, কড়া নজর দোকান-বাজার ও চা বাগানে

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের সময় কড়াকড়ি করে লাভই হয়েছে দার্জিলিং শহরের। কোভিড-১৯ সংক্রান্ত হটস্পটের তালিকায় এই জেলা নেই। রয়েছে অ্যানেক্সার ৪-এ। এই অবস্থায় পুরো জেলায় কড়াকড়ি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। শুক্রবার থেকেই এইসব নিয়ম

করোনা রুখতে আরও কঠোর হচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন, কড়া নজর দোকান-বাজার ও চা বাগানে

শেষ আপডেট: 16 April 2020 14:12

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের সময় কড়াকড়ি করে লাভই হয়েছে দার্জিলিং শহরের। কোভিড-১৯ সংক্রান্ত হটস্পটের তালিকায় এই জেলা নেই। রয়েছে অ্যানেক্সার ৪-এ। এই অবস্থায় পুরো জেলায় কড়াকড়ি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। শুক্রবার থেকেই এইসব নিয়ম চালু করা হবে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যানেক্সার ৪-এ থাকার অর্থ হল এই যে সংশ্লিষ্ট জেলা হটস্পটের তালিকায় না থাকলেও এখানকার বেশ কয়েক জন করোনা আক্রান্ত। এই অবস্থায় আগামী কাল (শুক্রবার) থেকে বেশ কয়েকটি নতুন পদক্ষেপ করতে চলেছে জেলা প্রশাসন ও পুলিশ। সেগুলি কঠোর ভাবে মেনে চলার সিদ্ধান্তও হয়েছে। দার্জিলিং শহরের শাকসবজির বাজার ও মোটর স্ট্যান্ডে আরও কড়াকড়ি করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। ঠিক হয়েছে যে এক সঙ্গে বেশি লোককে বাজারে ঢুকতে দেওয়া হবে না। নির্দিষ্ট সংখ্যক লোক ভিতরে ঢোকার পরে বাকিদের বাজারের বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে দাঁড়াতে হবে। প্রত্যেক দোকানে মাস্ক ও স্যানিটাইজার রাখতেই হবে না হলে সেইসব দোকান বন্ধ করে দেওয়া হবে। মাস্ক ছাড়া কেউ দোকানে গেলে তাঁকে কোনও জিনিস বিক্রি না করে ফিরিয়ে দেওয়া হবে। অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন কোনও জিনিসের দোকান খোলা যাবে না এবং সেসব ফেরিও করা যাবে না। দার্জিলিংয়ের ডিএসপি রাহুল পাণ্ডে বলেন, “দশ মিনিট অন্তর পুলিশের গাড়ি যখন কোথাও যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সব ক্রেতা বদল গেছে। তাই আমরা এব্যাপারে দোকানগুলিকেই দায়িত্ব দিচ্ছি। তাদেরই দেখতে হবে যাতে ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখেন।” নিয়ম না মানলে দোকানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। চারচাকা গাড়ির ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। ছোট গাড়িতে চালক সহ সর্বাধিক তিন জন চাপতে পারবেন। সুমোর মতো বড় গাড়িতে চালক-সহ চার জন চাপতে পারবেন। এই নিয়ম যথাযথ ভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নাকা চেকিং করা হবে। চা বাগানের কাজকর্মের দিকেও কড়া নজর রাখবে শ্রম দফতর ও জেলা পুলিশ। দেখা হবে কাজ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা। এই সব ক্ষেত্রে মোট যত জন শ্রমিক ও কর্মী কাজ করছেন তাঁদের ২৫ শতাংশকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। সেই নিয়ম মানা হচ্ছে কিনা সে দিকেও নজর রাখবে এই দুই দফতর। যদি কোনও নিয়ম লঙ্ঘিত হতে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট চা-বাগানের বিরুদ্ধে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে। লকডাউন ভাঙার জন্য দার্জিলিং সদরে ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো মহকুমায় ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

```