Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পড়ে গিয়ে ভাঙল কোমর, হাসপাতালে সিপিএম নেতা গৌতম দেব

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সোমবার সল্টলেকের বাড়িতে পড়ে গিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তনমন্ত্রী গৌতম দেব। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের আমরি হাসপাতালে। এমনিতেই স্

পড়ে গিয়ে ভাঙল কোমর, হাসপাতালে সিপিএম নেতা গৌতম দেব

শেষ আপডেট: 28 January 2019 14:15

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সোমবার সল্টলেকের বাড়িতে পড়ে গিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তনমন্ত্রী গৌতম দেব। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের আমরি হাসপাতালে। এমনিতেই স্নায়ু রোগী গৌতমবাবু। মস্তিষ্কে অস্ত্রোপচারও হয় কয়েক বছর আগে। জানা গিয়েছে এ দিন বিকেলে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গৌতমবাবুর ছেলে সপ্তর্ষি দেব দ্য ওয়াল-কে জানিয়েছেন, কোমরের হাড় ভেঙেছে হাসনাবাদের প্রাক্তন বিধায়কের। মঙ্গলবার চিকিৎসকরা জানাবেন অস্ত্রোপচার করতে হবে কিনা। সপ্তর্ষি এ-ও জানিয়েছেন, হাড় ভাঙায় প্রচণ্ড যন্ত্রণা রয়েছে। কিন্তু কোনও রকম লাইফ সাপোর্ট ছাড়াই তাঁকে রাখা হয়েছে। নিজের শারীরিক অসুস্থতার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু রাজ্য নেতৃত্ব তাঁকে সম্পাদকমণ্ডলীতে রেখে দিয়েছিলেন । ৩ ফেব্রুয়ারির ব্রিগেডের সমর্থনে বেশ কয়েকটি জনসভাও করেন তিনি। কয়েকদিন আগে কসবার একটি জনসভায় ভাষণ শেষ করার পর জল খেতে গিয়ে সেই জল শ্বাসনালিতে ঢুকে যায়। প্রবল শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয় সিএমআরআই-তে। ২৬ জানুয়ারি তাঁর জনসভা করার কথা ছিল হুগলির উত্তরপাড়ায়। তা বাতিল হয়ে যায়। প্রজাতন্ত্র দিবসের দুপুরেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন গৌতম দেব। আরও পড়ুন  https://www.four.suk.1wp.in/news-state-calcutta-high-court-warns-ssc-secretary-in-merit-list-case/

```