Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নবান্নের বিজ্ঞপ্তিকে প্রত্যাখান করলেন অশোক ভট্টাচার্য, ‘এ ভাবে প্রশাসক হব না, বেআইনি কাজ করছে সরকার’

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে কাল শনিবার ১৬ মে। তার পর প্রশাসক বোর্ড গঠন করে পুরসভার কাজ চালানোর জন্য আজ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে নবান্ন। মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে ১২ জনকে ওই প্রশাসক বোর্ডে রাখা হয়েছ

নবান্নের বিজ্ঞপ্তিকে প্রত্যাখান করলেন অশোক ভট্টাচার্য, ‘এ ভাবে প্রশাসক হব না, বেআইনি কাজ করছে সরকার’

শেষ আপডেট: 15 May 2020 14:31

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে কাল শনিবার ১৬ মে। তার পর প্রশাসক বোর্ড গঠন করে পুরসভার কাজ চালানোর জন্য আজ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে নবান্ন। মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে ১২ জনকে ওই প্রশাসক বোর্ডে রাখা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই বিজ্ঞপ্তি মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর এ ব্যাপারে অশোকবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্য সরকার বেআইনি ভাবে প্রশাসক বোর্ড গঠন করছে। এই বিজ্ঞপ্তি আমি মানছি না। আমি প্রশাসক হব না”। এর আগে মে মাসের গোড়ায় কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়েছে। তখন একই ভাবে কলকাতায় প্রশাসক বোর্ড গঠন করে সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেই প্রশাসক করা হয়েছে। সরকারের সেই পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে তখনও প্রশ্ন তোলেন বামেরা। এ ব্যাপারে আদালতে মামলাও হয়েছে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভায় সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য তখন বলেছিলেন, কলকাতার পুর আইনের ৬৩৪ ধারা উল্লেখ করে প্রশাসক বোর্ড তৈরি করা হয়েছে। কিন্তু ওই ধারা অনুযায়ী প্রশাসক বোর্ড গঠন করা যায় না। ছোটখাটো আইনি জটিলতা কাটাতে বড় জোর তার ব্যবহার করা যায়। তা ছাড়া কলকাতা পুরসভা একটি স্বশাসিত সংস্থা (অটোনমাস বডি)। সেখানে কখনওই মন্ত্রীকে প্রশাসক করা যায় না।

আরও পড়ুন ফের ছয় পরিযায়ী শ্রমিকের করোনা ধরা পড়ার খবরে মালদহে উদ্বেগ

এদিন অশোকবাবু বলেন, শিলিগুড়ি পুরসভার সঙ্গে বর্তমান সরকার আগাগোড়া অসহযোগিতা করেছে। কোনও প্রকল্প খাতে কেন্দ্র থেকে ২০ কোটি টাকা এলে তা একেবারে ছাড়েনি। দশ বার বলার পর কখনও তিন কোটি, কখনও চার কোটি টাকা করে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে। উন্নয়নের টাকা চাইতে কলকাতায় গিয়ে ধর্না দিতে হয়েছে। আর এখন আমাকে লোক দেখানো প্রশাসক বানানোর চেষ্টা হচ্ছে! তাঁর কথায়, কলকাতা পুরসভায় যে প্রশাসক বোর্ড সরকার গঠন করেছে সেখানে বিরোধী দলের কোনও প্রতিনিধি নেই। আর শিলিগুড়ির বোর্ডে তৃণমূলের পাঁচ জনকে গুঁজে দিয়েছে। যাঁরা উন্নয়নের কাজে অসহযোগিতা করেছেন তাঁদের প্রশাসক বোর্ডে রাখা হল। শিলিগুড়ি ছাড়াও উলুবেড়িয়া, জয়নগর-মজিলপুর, গয়েশপুর, জলপাইগুড়ি, রামপুরহাট এবং তুফানগঞ্জ পুরসভায় প্রশাসক বসানোর ব্যাপারে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

```