Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

করোনা মোকাবিলায় ডায়মন্ড হারবার জেলে দু’টি আইসোলেশন ওয়ার্ড

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ডায়মন্ড হারবার সংশোধনাগারে একাধিক পদক্ষেপ করল প্রশাসন। বন্দিদের বাড়ির লোকের সঙ্গে দেখা করার ব্যাপারটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। করোনা সংক্রমণ ধরা পড়লে যাতে দ্রুত পদক্ষেপ করা যায় সেজন্য এখানে খোলা হয়

করোনা মোকাবিলায় ডায়মন্ড হারবার জেলে দু’টি আইসোলেশন ওয়ার্ড

শেষ আপডেট: 18 March 2020 07:55

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ডায়মন্ড হারবার সংশোধনাগারে একাধিক পদক্ষেপ করল প্রশাসন। বন্দিদের বাড়ির লোকের সঙ্গে দেখা করার ব্যাপারটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। করোনা সংক্রমণ ধরা পড়লে যাতে দ্রুত পদক্ষেপ করা যায় সেজন্য এখানে খোলা হয়েছে দু’টি আইসোলেশন ওয়ার্ড। তিন জন চিকিৎসকের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সংশোধনাগারে বন্দিদের সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। তাঁদের বাড়ির লোকের সঙ্গে দেখা করার উপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সংশোধনাগারের মধ্যে ২৪ ঘণ্টা একজন চিকিৎসক দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা। [caption id="attachment_196914" align="aligncenter" width="867"] আইসোলেশন ওয়ার্ড[/caption] মহকুমা প্রশাসনের তরফে ডায়মন্ড হারবার স্টেশন ও প্ল্যাটফর্মে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। মহকুমাশাসক নিজে এই প্রচার অভিযানে যোগ দিয়েছিলেন। কী ভাবে হাঁচতে ও কাশতে হবে সে ব্যাপারেও ট্রেনের যাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়। পশ্চিমবঙ্গে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে। করোনা সন্দেহে যে ৭০ জনের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৬৯টি নমুনাই ‘নেগেটিভ’ বলে জানা গেছে। করোনা নিয়ে সারা দেশ সতর্ক। পশ্চিমবঙ্গেও বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

```