Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

আদালতের নির্দেশে বন্ধ হল ঠাকুরনগরের মতুয়া মেলা, একমাস বন্ধ কামনা সাগরে স্নান

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আদালতের নির্দেশে শেষ পর্যন্ত বন্ধ রাখা হল ঠাকুরনগরের বারুণী মেলা যা মতুয়া মেলা নামেই বেশি পরিচিত। জানানো হয়েছে কামনাসাগরে স্নান ও প্রসাদ বিতরণও আপাতত বন্ধ রাখা হচ্ছে। শান্তনু ঠাকুরের নেতৃত্বের গড

আদালতের নির্দেশে বন্ধ হল ঠাকুরনগরের মতুয়া মেলা, একমাস বন্ধ কামনা সাগরে স্নান

শেষ আপডেট: 20 March 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আদালতের নির্দেশে শেষ পর্যন্ত বন্ধ রাখা হল ঠাকুরনগরের বারুণী মেলা যা মতুয়া মেলা নামেই বেশি পরিচিত। জানানো হয়েছে কামনাসাগরে স্নান ও প্রসাদ বিতরণও আপাতত বন্ধ রাখা হচ্ছে। শান্তনু ঠাকুরের নেতৃত্বের গড়া সারা ভারত মতুয়া মহাসংঘ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে যদিও মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ আগেই এই মেলা বন্ধের কথা জানিয়ে দিয়েছিল। আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করে শান্তনু ঠাকুরের সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের যুগ্ম সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর জানিয়ে দেন যে এক মাসের জন্য কামনা সাগরে স্নান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামনা সাগরকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মমতাবালা ও শান্তনু দু’জনেই ঠাকুরবাড়ির সদস্য। মমতাবালা ঠাকুর আগে বনগাঁ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ ছিলেন। শান্তনু ঠাকুর বর্তমানে বনগাঁর সাংসদ। তিনি বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছেন। বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত মমতাবালা ঠাকুর বলেন, “আমি তো আগেই মেলা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু যাঁরা বলেছিলেন কামনাসাগরে ডুব দিলে সমস্ত রোগ নিরাময় হয় তাঁরাই এখন বলছেন সাগর বন্ধ করা হচ্ছে স্নানের জন্য। মন্দিরের ব্যাপারে আমার কিছু বলার নেই। যাঁরা  মন্দির পরিচালনা করেন তাঁরাই বলতে পারবেন।” সুব্রত ঠাকুর বলেন, “ভক্তদের প্রসাদ বিতরণ বন্ধ করা হয়েছে তবে মন্দিরে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের পুজো বন্ধ করা হয়নি। রীতি মেনে একই ভাবে পুজো চলবে।”

```