Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা আক্রান্ত জেনেও এলাকায় ঘুরে বেড়ালেন মালদহের স্বাস্থ্যকর্মী, পুলিশ এসে নিয়ে গেল হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: করোনা নিয়ে অসচেতনতার চূড়ান্ত নজির দেখালেন এক স্বাস্থ্যকর্মী। নিজে করোনা আক্রান্ত জেনেও তিনি ঘুরে বেড়াচ্ছেন বাজারহাটে । তিনদিন বাড়ির বাইরে সরকারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকলেও কোভিড হাসপাতালে যেতে নারাজ ওই স্বাস্থ্

করোনা আক্রান্ত জেনেও এলাকায় ঘুরে বেড়ালেন মালদহের স্বাস্থ্যকর্মী, পুলিশ এসে নিয়ে গেল হাসপাতালে

শেষ আপডেট: 30 June 2020 09:58

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: করোনা নিয়ে অসচেতনতার চূড়ান্ত নজির দেখালেন এক স্বাস্থ্যকর্মী। নিজে করোনা আক্রান্ত জেনেও তিনি ঘুরে বেড়াচ্ছেন বাজারহাটে । তিনদিন বাড়ির বাইরে সরকারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকলেও কোভিড হাসপাতালে যেতে নারাজ ওই স্বাস্থ্যকর্মী । অবশেষে স্থানীয় কাউন্সিলার ও পুলিশ এসে কার্যত জোর করে করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীকে নিয়ে গেলেন হাসপাতালে । মালদহের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। প্রায় প্রতিদিনই হুহু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । করোনার ভয়াবহতা এতটাই যে জেলা প্রশাসনকে একের পর এক কোভিড হাসপাতাল চালু করতে বাধ্য হচ্ছেন । রাস্তায় নেমে মানুষকে সচেতন করতেও দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। সাধারণ মানুষ কিছুটা সচেতন হলেও অন্য ছবি ধরা পড়ল মালদহের ইংরেজবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লিতে। এই এলাকার এক বাসিন্দা পেশায় স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন তিন দিন আগে । সেই খবর চাউর হতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকা জুড়ে । কারণ ওই স্বাস্থ্যকর্মী সরকারি নির্দেশ মতো কোভিড হাসপাতালে না গিয়ে নিজের বাড়িতেই ছিলেন গত তিন দিন ধরে । স্বাস্থ্য দফতর থেকে অ্যাম্বুল্যান্স এলেও কোনও মতেই অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে যেতে রাজি হননি তিনি । অবশেষে মঙ্গলবার স্থানীয় কাউন্সিলার নরেন্দ্রনাথ তিওয়ারি ও ইংরেজবাজার থানার পুলিশ এলাকায় পৌঁছে আক্রান্তকে জোর করে হাসপাতালে নিয়ে যায় । স্থানীয় বাসিন্দা চম্পা বোস ,পুষ্প চৌধুরীরা জানান তিন দিন আগে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছেন তাঁরা । কিন্তু কোনও নিয়ম না মেনে এলাকায় যথেচ্ছভাবে ঘুরে বেড়িয়েছেন তিনি । বারবার স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স এসে দাঁড়িয়ে থাকলেও তিনি হাসপাতালে যেতে রাজি হচ্ছিলেন না তিনি। তাঁরা বলেন,"এই ভাবে কারো পরোয়া না করে করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তাতে আমরা আতঙ্কিত।" একজন স্বাস্থ্যকর্মী হয়ে তাঁর এমন আচরণে রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় কাউন্সিলার নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, "এখনো সচেতন নন বহু মানুষ। এই করোনা আক্রান্তকে হাসপাতালে নিয়ে যেতে নাজেহাল হতে হল স্বাস্থ্য দফতরকে। পজেটিভ জানার পরও আক্রান্ত স্বাস্থ্যকর্মী ঘুরে বেড়ালেন, বাজার করলেন।" এ দিন সকাল থেকেও স্বাস্থ্য দপ্তরের অ্যাম্বুল্যান্স বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেও হাসপাতালে যেতে নারাজ ছিলেন ওই আক্রান্ত ব্যক্তি । অবশেষে কাউন্সিলর ও পুলিশের হস্তক্ষেপে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে ।

```