Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, রান্না শুরু এলাকাবাসীর, আজব ঘটনা হলদিয়ায়

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুরঃ আজব ঘটনা। রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টিউবওয়েল থেকে জলের জায়গায় বের হচ্ছে গ্যাস। আর তাতে মনের আনন্দে রান্না করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা দেখতে উপচে পড়ছে ভিড়। কী ভাবে এই ঘটনা ঘটছে তা

টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, রান্না শুরু এলাকাবাসীর, আজব ঘটনা হলদিয়ায়

শেষ আপডেট: 10 October 2020 13:23

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুরঃ আজব ঘটনা। রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টিউবওয়েল থেকে জলের জায়গায় বের হচ্ছে গ্যাস। আর তাতে মনের আনন্দে রান্না করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা দেখতে উপচে পড়ছে ভিড়। কী ভাবে এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটার খড়িবেড়িয়া এলাকায়। গ্রামের মানুষদের সুবিধার জন্য দু’মাস আগে একটি সাবমার্শিয়াল টিউবওয়েল তৈরি হয়। আর তারপর থেকেই এই টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস। আর তারপরেই ওই টিউবওয়েলের পাইপের আশেপাশে আরও কয়েকটি পাইপ লাগিয়ে ফেলে স্থানীয় বাসিন্দারা। সেই পাইপ থেকেও গ্যাস বের হতে থাকে। এই গ্যাস কাজে লাগিয়ে রান্নার কাজও শুরু হয়েছে। এলাকায় যেতেই পুরো বিষয়টা ভালভাবে বোঝা যাচ্ছে। মাটির নীচ থেকে বের হওয়া গ্যাস ব্যবহার করে চলছে দেদার রান্নাবান্না। এমনকি ওই গ্যাসকে কাজে লাগানো হচ্ছে এলাকার বেশ কিছু বাড়িতেই। মাছের ঝোল, ভাত থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের দোকানে চা তৈরি হচ্ছে ওই গ্যাসেই। ওই গ্যাস পাইপলাইনের মাধ্যমে ওভেনে লাগিয়ে দিলেই কেল্লাফতে। সেটাই করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে বসানো হয়েছে ওই সাবমার্শিয়াল টিউবওয়েল। এর গভীরতা প্রায় ১০০০ ফুট। দু’মাস আগেই সেই কল বসানোর কাজ শেষ হয়। আর তারপর থেকে কল থেকে জলের পাশাপাশি উপরি পাওনা হিসেবে বের হচ্ছে গ্যাস। প্রথমে স্থানীয় বাসিন্দারা ভাবেন নতুন কল বলে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু দু’মাস ধরে বেরিয়ে চলেছে গ্যাস। আর সেই গ্যাসকে ব্যবহার করতে ছাড়েনি সাধারণ মানুষরা। রান্নার কাজে গ্যাসের খরচা বাঁচিয়ে চলেছে তারা। এই ঘটনার বিষয়ে হলদিয়া বিজ্ঞান মঞ্চের তরফে বলা হয়েছে, ওই এলাকায় আগে গরু চড়ত। ফলে গোবর জমত। আর এই গোবর অনেক বছর ধরে মাটির নীচে চাপা পড়ে গোবর গ্যাসে পরিণত হতে পারে। আর সেই গ্যাস মাটির নীচ থেকে বের হচ্ছে বলেই মনে হচ্ছে। তবে এই ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।

```