Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এই সময়ে কী খাবেন, ডায়েট চার্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: এই সময়ে কী খেলে শরীর সুস্থ থাকবে তার তালিকা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "এই সময় রোজ নিমপাতা খান। টক দই খান অবশ্যই। সজনে ডাটাও খুব উপকারী। সারাদিন হালক

এই সময়ে কী খাবেন, ডায়েট চার্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 27 March 2020 12:00

দ্য ওয়াল ব্যুরো: এই সময়ে কী খেলে শরীর সুস্থ থাকবে তার তালিকা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "এই সময় রোজ নিমপাতা খান। টক দই খান অবশ্যই। সজনে ডাটাও খুব উপকারী। সারাদিন হালকা খাবার খান, দেখবেন শরীর ভাল থাকবে।" সকালে ঘুম থেকে ওঠার পর উষ্ণ গরম জলে পাতি লেবুর রস খাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "একটু উষ্ণ গরম জলে পাতি লেবুর রস ফেলে খাবেন, দেখবেন গলাটা ভাল থাকবে।" নিজে রোজ সকালে চারটে করে নিমপাতা খান বলে জানান মমতা। এমনিতে তিনি স্বাস্থ্য সচেতন। হনহন করে কয়েক কিলোমিটার হাঁটা তাঁর প্রায় রোজের রুটিন। করোনা আতঙ্কে সবাই যখন সিঁটিয়ে রয়েছেন, তখন ডায়েট চার্ট বেঁধে দিলেন দিদি। সেই সঙ্গে বার্তা দিলেন সবাই মিলে দূরত্ব বজায় রেখেই করোনাকে প্রতিহত করা যাবে। এদিন মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, রাজ্যে পাউরুটির আকাল নিয়ে। লকডাউনে বেকারিগুলি বন্ধ থাকায় পাউরুটি উৎপাদন বন্ধ হয়ে গেছে। সে ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, "পাউরুটি না পেলে হাতরুটি খান। বেকারিতে যাঁরা কাজ করেন তাঁদেরও তো বউ-বাচ্চা আছে। তাঁরা আসবেন কী করে? মানবিক ভাবে দেখুন।" এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "দুর্যোগ একটা শব্দ। আমি আমার কবিতায় লিখেছিলাম, শুনলেই সবাই ভয় পায়/ দুর্যোগ একটা শব্দ/ শুনলেই সবাই জব্দ। এখন ভয় পেলে হবে না। দুর্যোগের বিরুদ্ধে সতর্ক হয়ে লড়তে হবে।"

```