Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফেসবুকে পুলিশ আধিকারিকদের ভুয়ো প্রোফাইল নিয়ে কড়া পদক্ষেপ সিআইডির, জারি বিজ্ঞপ্তি

দ্য ওয়াল ব্যুরোঃ ফেসবুকে ভুয়ো প্রোফাইল নিয়ে সমস্যায় পড়ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটিরা। ব্যতিক্রম নন পুলিশ প্রশাসনের কর্তারাও। পুলিশ আধিকারিকদের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে তাঁদের কালিমালিপ্ত করা কিংবা সেই প্রোফাইল ব্যবহার

ফেসবুকে পুলিশ আধিকারিকদের ভুয়ো প্রোফাইল নিয়ে কড়া পদক্ষেপ সিআইডির, জারি বিজ্ঞপ্তি

শেষ আপডেট: 18 September 2020 11:23

দ্য ওয়াল ব্যুরোঃ ফেসবুকে ভুয়ো প্রোফাইল নিয়ে সমস্যায় পড়ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটিরা। ব্যতিক্রম নন পুলিশ প্রশাসনের কর্তারাও। পুলিশ আধিকারিকদের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে তাঁদের কালিমালিপ্ত করা কিংবা সেই প্রোফাইল ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিকের নামে ভুয়ো প্রোফাইল তৈরি হওয়ার ঘটনা সামনে এসেছে। বেশ কিছু অভিযোগও জমা পড়েছে। আর তারপরেই কড়া পদক্ষেপ নিয়েছে সিআইডি। এই পরিস্থিতিতে পুলিশ আধিকারিকরা কী করবেন, তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সিআইডির তরফে। শুক্রবার সিআইডির তরফে জারি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন পুলিশ আধিকারিকদের ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে সেগুলি ব্যবহার করে কিছু লোক সাধারণ মানুষকে প্রতারণা ও আরও অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে, এই ধরনের ভুয়ো প্রোফাইলের খবর পেলেই সেই ব্যাপারে নিজের অরিজিনাল প্রোফাইলে সবাইকে সতর্ক করে দিচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিক। এতে সতর্ক হয়ে গিয়ে ভুয়ো প্রোফাইলটি মুছে দিচ্ছে প্রতারক। ফলে তার হদিশ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কী করা উচিত তার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে, কোনও আধিকারিক যদি দেখেন তাঁর নামে ভুয়ো প্রোফাইল তৈরি হয়েছে, তাহলে তিনি যেন সঙ্গে সঙ্গে ওই ভুয়ো প্রোফাইলের স্ক্রিনশট ও তার ইউআরএল (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) বা ফেসবুক আইডি নিয়ে নেন। তারপরে সেই স্ক্রিনশট এবং ইউআরএল বা ফেসবুক আইডি নিজের অরিজিনাল প্রোফাইলে প্রকাশ করে সবাইকে সতর্ক করে দিন। শুধু তাই নয়, সেই ইউআরএল বা আইডি, স্ক্রিনশট এবং নিজের অরিজিনাল প্রোফাইলের স্ক্রিনশট একটি নির্দিষ্ট ইমেল আইডিতে ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর আবেদন করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তাহলে এই বিষয়ে তদন্ত শুরু করবে সাইবার ক্রাইম বিভাগ। ইউআরএল বা ফেসবুক আইডি থাকলে দোষীকে বের করা অনেক সহজ হবে। কয়েক দিন আগেই মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইলের হদিশ মেলে। নিজের অরিজিনাল ফেসবুকের মাধ্যমে তিনি সেই কথা সবাইকে সতর্ক করে দেন। তার সঙ্গেই সাইবার ক্রাইম থানাকে তদন্তের নির্দেশ দেন তিনি। তার আগে মালদহেরই ডেপুটি পুলিশ সুপার শুভতোষ সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেককে মেসেজ পাঠিয়ে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছিল। ওই ঘটনারও তদন্ত করছে জেলার সাইবার ক্রাইম থানা। এভাবে একের পর এক পুলিশ কর্তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন পুলিশকর্তারা। ঘটনার তদন্তে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে সাইবার ক্রাইম বিভাগ। তারপরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে সিআইডির তরফে।

```