Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইলিশ থেকে কাতলা, সঙ্গে চুনো মাছের চচ্চড়ি, রকমারি পদে জমজমাট চুঁচুড়ার 'পান্তা উৎসব'

দ্য ওয়াল ব্যুরো: গরমের দুপুরে পান্তা ভাতের সঙ্গে একটু আলু চোখা পাতে পড়লেই ভোজ একেবারে জমে যায়। সঙ্গে যদি থাকে এক টুকরো গন্ধরাজ লেবু আর একটু পেঁয়াজ-লঙ্কা, তাহলে তো কথাই নেই। এ বার জিভে জল আনা এমন মেনুরই আয়োজন হয়েছে রীতিমতো অনুষ্ঠান করে। যাকে

ইলিশ থেকে কাতলা, সঙ্গে চুনো মাছের চচ্চড়ি, রকমারি পদে জমজমাট চুঁচুড়ার 'পান্তা উৎসব'

শেষ আপডেট: 9 June 2019 11:40

দ্য ওয়াল ব্যুরো: গরমের দুপুরে পান্তা ভাতের সঙ্গে একটু আলু চোখা পাতে পড়লেই ভোজ একেবারে জমে যায়। সঙ্গে যদি থাকে এক টুকরো গন্ধরাজ লেবু আর একটু পেঁয়াজ-লঙ্কা, তাহলে তো কথাই নেই। এ বার জিভে জল আনা এমন মেনুরই আয়োজন হয়েছে রীতিমতো অনুষ্ঠান করে। যাকে বলে একেবারে গণভোজ।  ঝকঝকে পরিষ্কার স্টিলের থালায় সাজানো রয়েছে জলঢালা ভাত। গোদা বাংলায় যাকে বলে পান্তা। পাশে ছোট একটা প্লেটে শোভা পাচ্ছে একফালি গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা ভাজা। বাকি মেনু দেখে জিভে জল আসতে বাধ্য। প্লেটে-বাটিতে সাজানো রয়েছে রকমারি পদ। মাছের ডিমের বড়া, ডালের বড়া, পোস্তর বড়া, আলু চোখা কী নেই সেখানে। রয়েছে চুনো মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছের ঝাল। শেষ পাতে মিষ্টিমুখ করতে হাজির আনারসের চাটনি। ব্যবস্থা রয়েছে ফলাহারেরও। হিমসাগর আমের সঙ্গে জুটি বেঁধেছে কাঁঠালও। আবার আইসক্রিমও রয়েছে।  কিন্তু কোথায় হয়েছে এমন এলাহি আয়োজন? হুগলির চুঁচুড়ায়। সৌজন্যে 'চুঁচুড়া আরোগ্য' নামের এক সংস্থা। গোটা ভুরিভোজের আসল আকর্ষণ কিন্তু ওই পান্তা ভাত। ক্যালেন্ডার বলছে জুন মাস পড়ে গিয়েছে। হিসেব অনুযায়ী বঙ্গে বর্ষাও এসে যাওয়ার কথা। কিন্তু চলতি বছর নির্ধারিত সময়ের তুলনায় খানিক দেরিতেই বর্ষা এসেছে কেরলে। আলিপুর আবহাওয়া দফতরও জানিয়েছে, বঙ্গে বর্ষা আসতে এ বার দেরি হবে। তাই আপাতত ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন বঙ্গবাসী। কিন্তু এই তীব্র গরমেও বাঙালির রসন তৃপ্তির খেয়াল রাখতে হাজির হয়েছেন হুগলি জেলার এই সংস্থা। তারা আয়োজন করেছে 'পান্তা উৎসব'। গত ১০ বছর ধরেই এই উৎসবের আয়োজন করছে এই সংস্থা।  অনুষ্ঠানের অন্যতন উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্তর কথায়, "এ বছর বর্ষা একটু দেরিতেই আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আমাদের পান্তা উৎসবের পরেই বর্ষা আসবে বলে আশা করছি। সাধারণ মানুষদের ভোজ খাইয়ে একটু তৃপ্তি দেওয়ার জন্যই এই অনুষ্ঠান করা। মেনু খুবই সাধারণ। একেবারে বাংলার চিরকালীন সাবেকি খাবার পান্তা ভাত। তবে এতেই গত ১০ বছর ধরে দারুণ ভাবে সাড়া দিয়েছেন এলাকাবাসী।" ইন্দজিৎবাবু আরও বলেছেন, যে গরমকালে চিকিৎসকরাও পান্তা খাওয়ারই পরামর্শ দেন। এতে শরীরও ঠাণ্ডা থাকে। এমনকী স্বয়ং বিশ্ব শ্রী মনোহর আইচও পান্তা খেতেন নিয়ম করে।"  আপাতত 'পান্তা উৎসব'-এই মেতেছেন চুঁচুড়াবাসী। তবে কেবল চুঁচুড়ার বাসিন্দারা নন, আশেপাশের অনেক জায়গা থেকেই লোকজন আসছেন কবজি ডুবিয়ে পান্তা খাওয়ার বাসনায়। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, এই উৎসবের জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন তাঁরা। গত ১০ বছর ধরে প্রতি গরমে অন্তত একদিন সবাই মিলিয়ে জমিয়ে পান্তা খাওয়াটাই এখানকার বাসিন্দাদের অভ্যাস। এ বছরেও ঠিক তেমনটাই হয়েছে। এলাহি আয়োজনে রবিবার দুপুরের ভুরিভোজ কিন্তু একদম জমে গিয়েছে। প্রায় সাতশো লোক এই উৎসবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

```