Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রণক্ষেত্র কেশপুর, ইটবৃষ্টি ভারতীর কনভয়ে, মাথা ফাটল নিরাপত্তারক্ষীর, শূন্যে গুলি

দ্য ওয়াল ব্যুরো: সেই কেশপুর! বাম জমানায় পশ্চিম মেদিনীপুরের এই জনপদ ছিল খবরের শিরোনামে। উনিশের ভোটের ষষ্ঠ দফার সকাল থেকে উত্তপ্ত কেশপুর। যত সময় এগোচ্ছে, ততiই পারদ চড়ছে। সকালে একটি বুথে ভারতীকে ঘোষকে হেনস্থার পর সকাল সাড়ে ন’টা নাগাদ ভারতীর ক

রণক্ষেত্র কেশপুর, ইটবৃষ্টি ভারতীর কনভয়ে, মাথা ফাটল নিরাপত্তারক্ষীর, শূন্যে গুলি

শেষ আপডেট: 12 May 2019 05:22

দ্য ওয়াল ব্যুরো: সেই কেশপুর! বাম জমানায় পশ্চিম মেদিনীপুরের এই জনপদ ছিল খবরের শিরোনামে। উনিশের ভোটের ষষ্ঠ দফার সকাল থেকে উত্তপ্ত কেশপুর। যত সময় এগোচ্ছে, ততiই পারদ চড়ছে। সকালে একটি বুথে ভারতীকে ঘোষকে হেনস্থার পর সকাল সাড়ে ন’টা নাগাদ ভারতীর কনভয়ে হামলার ঘটনা ঘটল কেশপুরের দোগাছিয়ায়। দোগাছিয়ার একটি বুথে তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছে অভিযোগ পেয়ে সেখানে যান ভারতী। কিন্তু বুথে পৌঁছনোর আগেই হাইওয়ের উপর ভারতীর কনভয়ের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। শুরু হয় ইটবৃষ্টি। মাথা ফাটে ভারতীর নিরাপত্তারক্ষীর। তাঁকে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে হয়। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। বাদ যায়নি সংবাদমাধ্যমের গাড়িও। দফায় দফায় ইটবৃষ্টি চলতে থাকে দোগাছিয়ায়। হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকতে হয় ভারতীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে হয় ভারতীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-কে। যদিও তৃণমূলের অভিযোগ, ওই গুলিতেই আহত হয়েছেন তাদের এক কর্মী। স্থানীয় পুলিশ প্রশাসনও গুলিতে আহত হওয়ার কথা জানিয়েছে। সকালবেলা কেশপুরের একটি বুথে ভারতীকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের মহিলা সমর্থকদের বিরুদ্ধে।  জনা বিশেক মহিলা ঘিরে ধরেন ভারতীকে। স্পষ্ট বলতে থাকেন বুথ থেকে চলে যেতে। পাল্টা ভারতী বলতে গেলেই শুরু হয় বচসা। ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান ভারতী। উঠে যায় পায়ের নখ। দোগাছিয়ার ঘটনার পর ভারতীর গাড়ি সিজ করে পুলিশ। কেশপুর কালী মন্দিরে ধর্ণায় বসে পড়েন বিজেপি প্রার্থী। পঞ্চম দফায় যেমন সকাল থেকে শিরোনামে ছিল ব্যারাকপুর। শিরোনামে ছিলেন তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং, ঠিক তেমনই ষষ্ঠ দফায় ঘাটালের কেশপুর। শিরোনামে একদা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ সম্বোধন করা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

```