Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সুদীপ্ত সেনের খাস অধস্তনের সঙ্গে রাজীব কুমারের পাঁচ ফোন কলের খোঁজ পেয়েছে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: চিটফাণ্ড মামলায় ফোনের কল রেকর্ড ঘাঁটতে গিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আরও তথ্য পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, শেষ পাঁচটি কল রেকর্ডে নাকি মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। সিবিআই-এর

সুদীপ্ত সেনের খাস অধস্তনের সঙ্গে রাজীব কুমারের পাঁচ ফোন কলের খোঁজ পেয়েছে সিবিআই

শেষ আপডেট: 18 May 2019 08:00

দ্য ওয়াল ব্যুরো: চিটফাণ্ড মামলায় ফোনের কল রেকর্ড ঘাঁটতে গিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আরও তথ্য পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, শেষ পাঁচটি কল রেকর্ডে নাকি মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। সিবিআই-এর একটি সূত্রের দাবি, সারদার এক উচ্চপদস্থ আধিকারিকের ফোনের পাঁচটি কল রেকর্ডে মিলেছে তাঁর সঙ্গে রাজীব কুমারের কথোপকথন। আর যে সারদা আধিকারিকের সঙ্গে কথা বলতেন রাজীব, তিনি নাকি সুদীপ্ত সেনের এক্কেবারে কাছের লোক। এই ফোনের কল রেকর্ড নিয়েই যাবতীয় ঝঞ্ঝাটের সূত্রপাত। ২০১২-১৩ সালে রাজীব কুমার ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার। চিটফাণ্ড তদন্তের জন্য রাজ্য সরকার যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিল, তার মাথাতেও ছিলেন তিনি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় সিবিআই বারবার বলেছে, রাজীবের নেতৃত্বেই সেই সময়কার সমস্ত তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা ফোনের কল রেকর্ড চেয়েছিলেন। কিন্তু তাদের কাছে সেই রেকর্ড জমা দেওয়া হয়েছিল বিকৃত করে। সিবিআই আধিকারিকরা পরে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ফোনের কল রেকর্ড জোগাড় করে। ইতিমধ্যেই শুক্রবার রাজীব-সিবিআই মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়েছে। সিবিআই-কে ছাড়পত্র দিয়েছে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার। সেই সঙ্গে রাজীবকে সাত দিন সময়ও দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। এর মধ্যে চাইলে রাজীব কুমার উপযুক্ত আদাতে (সিবিআই কোর্ট) আবেদন করতে পারেন। গত ৩ ফেব্রুয়ারি বিকেলে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল কলকাতার রাজপথে। রাজীব কুমারের তৎকালীন সরকারি বাসভবন লাউডন স্ট্রিটের বাংলোয় হানা দিয়েছিল সিবিআই-এর একটি বিরাট টিম। কিন্তু সেই সময়ের লাল বাজারের বিগ বসের বাড়ির প্রায় দুশো মিটার দূরে সিবিআই অফিসারদের আটকে দেয় কলকাতা পুলিশ। তারপর চলে বেনজির খণ্ডযুদ্ধ। সিবিআই আধিকারিকদের কলার ধরে শেক্সপিয়র সরণি থানায় তুলে নিয়ে যায় পুলিশ। মুখ্যমন্ত্রী যান রাজীবের বাংলোয়। তারপর ধর্মতলার ধর্ণা। শুক্রবারের রায়েও পুলিশ এবং সিবিআই খণ্ডযুদ্ধ নিয়ে বিরক্ত প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে হলফনামা, পাল্টা হলফনামা জমা দেওয়ার পর্ব চলে সুপ্রিম কোর্টে। রাজীব কুমারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে টার্গেট করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সিবিআই দাবি করে, শিলং-এর টানা পাঁচ দিনের জেরায় রাজীব সহযোগিতা করেননি। পাল্টা রাজীবের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে বলেন, সহযোগিতা করেছেন কি করেননি তা পরিষ্কার হয়ে যাবে ভিডিও ফুটেজ জমা দিলেই। সিবিআই আদালতে তা পেশ করুক। এই চাপানউতোরের মধ্যেই রায় দেয় সুপ্রিম কোর্ট। পর্যবেক্ষকদের অনেকের মতে শীর্ষ আদালতের রায় মমতা সরকারের একটা বড় ধাক্কা। আবার কেউ কেউ মনে করেন আদালত এমন কোনও রায় দেয়নি, যাতে রাজ্য সরকারের মুখ পুড়েছে বলে দাবি করা যায়। রাজীব কুমারের সামনে এখনও জামিনের আবেদন করার সুযোগ খোলা রেখেছে সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, সিবিআই-এর হাতে রয়েছে গুরুত্বপূর্ণ কল রেকর্ড। যা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সবার চোখ সিবিআই কোর্টের দিকে। সেখানে কবে আবেদন করেন রাজীব। কী রায় দেয় আদালত।

```