Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফলতার কেয়াতলায় ব্যবসায়ীকে গুলি করে খুন, লক্ষাধিক টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় বরখালি মোড়ে এক ব্যবসায়ীকে গুলি করে মেরে তাঁর থেকে লক্ষাধিক টাকা লুঠ করল দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ কয়াল, বয়স ৩২ বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় গৌরাঙ্গ

ফলতার কেয়াতলায় ব্যবসায়ীকে গুলি করে খুন, লক্ষাধিক টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 12 August 2020 17:14

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় বরখালি মোড়ে এক ব্যবসায়ীকে গুলি করে মেরে তাঁর থেকে লক্ষাধিক টাকা লুঠ করল দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ কয়াল, বয়স ৩২ বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় গৌরাঙ্গ কয়ালের যথেষ্ট পরিচিতি ছিল। তিনি ঠিকাদারের কাজ করতেন। মূলত বিভিন্ন এলাকায় শ্রমিক ঠিকাদারিই করতেন। পরিচিতির কারণ সেটিই। এদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢোকার মুখেই ফলতা থানা এলাকার কেয়াতলার বরখালি মোড়ে বাইকে করে দুষ্কৃতীরা আসে। তাঁর পথ আটকে দাঁড়িয়ে সরাসরি তাঁর বুক লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গৌরাঙ্গবাবু। সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গৌরাঙ্গ বাবুর বাড়ি যে ঢালাই রাস্তায় তার থেকে আন্দার ২০০ মিটার দূরে এই ঘটনা ঘটে। গুলির শব্দ পেয়ে আশপাশ থেকে লোকজন বেরিয়ে আসেন। এসে দেখেন রাস্তার উপরে লুটিয়ে পড়েছেন তিনি। যে বাইকে তিনি ছিলেন সেটিও পড়ে আছে কাছেই। তখনই তাঁরা ঘটনাস্থল থেকে দ্রুত গৌরাঙ্গবাবুকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কয়েক জন লোক তাঁর বাড়িতে খবর দেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পরে বৃহস্পতিবার তাঁর দেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে। পরিবার সূত্রে জানা গেছে, গৌরাঙ্গ কয়ালের কারও সঙ্গে শত্রুতা ছিল না। সকলের সঙ্গেই তিনি ভালো সম্পর্ক রেখে চলতেন। তা হলে কি কাজের ক্ষেত্রে কোনও রেষারেষির জেরে তাঁকে খুন হতে হল, নাকি তাঁর কাছে অনেক টাকা  নগদ ছিল বলে জানত দুষ্কৃতীরা। সেই টাকার লোভেই তারা খুন করেছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দিনের বেলায় এই ভাবে দুষ্কৃতী হামলায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। কী কারণে গুলি করে তাঁকে মারা হল এখনও পর্যন্ত তার সঠিক কারণ জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বাড়ির লোকের পাশাপাশি এলাকার লোককেও জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়িক দিকটিও খতিয়ে দেখছে তারা। কেয়াতলা এলাকাটি শান্তিপূর্ণ। সেখানে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

```