Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

পিছমোড়া করে বাঁধা হাত-পা, আগুনে ঝলসে গিয়েছে মুখ, বেলুড় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের দেহ

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া জেলার বেলুড় থেকে উদ্ধার হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার নিশ্চিন্দা থানা সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বেলুড়ের সাঁপুইপাড়া এলাকার নিসকো আবাসনের পিছনের জলাভূমি থেকে থেকে উদ্ধার হয়

পিছমোড়া করে বাঁধা হাত-পা, আগুনে ঝলসে গিয়েছে মুখ, বেলুড় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের দেহ

শেষ আপডেট: 17 March 2019 12:32

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া জেলার বেলুড় থেকে উদ্ধার হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার নিশ্চিন্দা থানা সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বেলুড়ের সাঁপুইপাড়া এলাকার নিসকো আবাসনের পিছনের জলাভূমি থেকে থেকে উদ্ধার হয়েছে এক যুবকের অগ্নিদগ্ধ দেহ। আবর্জনা ফেলার জন্যই স্থানীয়রা ওই জায়গা ব্যবহার করতেন বলে খবর। ইতিমধ্যেই ময়তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ঘটনাস্থলে আনা হয়েছে পুলিশ কুকুর। নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ফরেনসিক দলও। পুলিশ জানিয়েছে, তারজাতীয় জিনিস দিয়ে পিছমোড়া করে বাঁধা ছিল যুবকের দেহ। পরনে ছিল হলুদ রংয়ের স্যান্ডো গেঞ্জি। তবে আগুনে পুড়ে যুবকের মুখ বিকৃত হয়ে যাওয়ায় এখন জানা যায়নি তাঁর পরিচয়। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোনও জায়গায় খুন করা হয়েছে ওই যুবককে। তারপর এই এলাকায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয় দেহে। পুলিশ জানিয়েছেন, যুবকের পরিচয় গোপন রাখার জন্যই দেহ পোড়ানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। স্থানীয়রা জানিয়েছেন, এ দিন সকালে আবর্জনার স্তূপ থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। ভাবেন কেউ বাড়ির অপ্রয়োজনীয় জিনিস ফেলে রেখে আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু সময় গড়াতেই এলাকায় ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় নিশ্চিন্দা থানায় খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ এলে উদ্ধার হয় যুবকের দেহ। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকা যথেষ্টই জনবহুল। অনেক রাত পর্যন্ত গাড়িও চলে। তবে একটি লাইটপোস্ট গত কয়েকদিন ধরেই খারাপ হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই জানা যাবে কী ভাবে খুন হয়েছেন ওই যুবক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

```