Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাধ্যমিকের মধ্যেই তৃণমূলের সভায় মাইক বাজানোর অভিযোগ, মানছে না শাসকদল

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বর্ধমানে তৃণমূল সাংসদ দোলা সেনের সভায় মাইক বাজানোর অভিযোগ উঠল। এনআরসি এবং সিএএর প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্

মাধ্যমিকের মধ্যেই তৃণমূলের সভায় মাইক বাজানোর অভিযোগ, মানছে না শাসকদল

শেষ আপডেট: 20 February 2020 14:42

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বর্ধমানে তৃণমূল সাংসদ দোলা সেনের সভায় মাইক বাজানোর অভিযোগ উঠল। এনআরসি এবং সিএএর প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় নেত্রী দোলা সেন। সভাটি হলের ভিতরে হলেও বাইরে মাইক বাঁধা হয় এবং সেগুলি বাজানো হয়। বেশ কিছুক্ষণ মাইক বাজিয়ে সভা চলার পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে মাইক বাজানো বন্ধ করে দেয়। মঞ্চে তখন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস-সহ অনেকে। স্বাভাবিক ভাবে প্রশ্ন ওঠে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শাসক দলের অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে। রাজ্য প্রশাসন এব্যাপারে কড়া অবস্থান নিলেও জেলা তৃণমূল তা না মানায় শাসকদলকে সমালোচনার মুখে পড়তে হয়। বিজেপি নেতা সুনীল গুপ্তা বলেন, “যেখানে শাসকদলের শ্রমিক সংগঠনের সভা হয়েছে মাইক বাজিয়ে তার থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের একাধিক অফিস। ওখানেই আছে হরিজন স্কুল। পরীক্ষা চলাকালীন এখানে মাইক বাজানো হল অথচ প্রশাসন কোনও ব্যবস্থা নিল না। আসলে শাসকদল মাইক বাজিয়েছে বলেই প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না।” প্রথম দিকে এই বিষয়ে দোলা সেন তো বটেই সভায় উপস্থিত কোনও তৃণমূল কংগ্রেস নেতাই মুখ খুলতে চাননি। পরে অবশ্য দোলা সেন বলেন, “মাইক বাজানোর অভিযোগ মিথ্যা। এখানে মাইক বাজানো হয়নি।”

```