Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আউশগ্রামে বন থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো দেহ, খুন বলে সন্দেহ এলাকার বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: বনের মধ্যে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গলায় ফাঁস লাগানো থাকলেও ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি তিনি খুন হয়েছেন তা নিয়ে ধন্

আউশগ্রামে বন থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো দেহ, খুন বলে সন্দেহ এলাকার বাসিন্দাদের

শেষ আপডেট: 8 August 2020 11:23

দ্য ওয়াল ব্যুরো: বনের মধ্যে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গলায় ফাঁস লাগানো থাকলেও ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি তিনি খুন হয়েছেন তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। আউশগ্রামের ১১ মাইল জঙ্গলে ভুয়েরা গ্রামের কাছাকাছি একটি সোনাঝুড়ি গাছের সঙ্গে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় দেহটি পড়ে ছিল। শনিবার জঙ্গলে কাঠ কুড়তে যাওয়ার সময় স্থানীয় লোকজন তা দেখতে পান। তাঁরা এলাকার লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রবি ওঝা। বয়স ২৮ বছর। স্থানীয় ছোডা কলোনিতে তাঁর বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সোনাঝুরি গাছে কোমরের সমান উচ্চতায় গামছার একপ্রান্ত বাঁধা ছিল। অপরপ্রান্ত মৃতদেহের গলায় ফাঁস দেওয়া ছিল। দেহটি গাছের গোড়ায় শোয়া অবস্থায় উদ্ধার হয়। তা দেখে স্থানীয়দের একাংশের সন্দেহ, এটি আত্মহত্যার ঘটনা নয়। খুন করা হয়ে থাকতে পারে ওই যুবককে। যদিও পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছোড়া কলোনির বাসিন্দা রবি ওঝা জনমজুরি করতেন। মাঝেমধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস ফেরিও করতেন। তাঁর বাবা কয়েক মাস আগে মারা গেছেন। বাড়িতে রয়েছেন তাঁ মা সবিতা ওঝা। তাঁর দাদার আলাদা সংসার রয়েছে। পরিবারের সদস্যরা জানান শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন রবি। আশপাশের এলাকায় অনেক খোঁজাখুজি করে তাঁর হদিশ মেলেনি। শনিবার দেহটি উদ্ধার হয়। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে আউশগ্রাম থানার পুলিশ। এখনও পর্যন্ত রবির পরিবারের তরফ থেকে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। খোঁজ নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে ওই ব্যক্তির সঙ্গে সম্প্রতি কারও কোনও বিবাদ হয়েছে কিনা। পারিবারিক কোনও সমস্যা তাঁদের ছিল কিনা। কোনও ব্যাপারে কারও সঙ্গে বনিবনা হচ্ছিল না কিনা প্রভৃতি। এছাড়া কারও সঙ্গে টাকাপয়সার লেনদেন সংক্রান্ত কোনও সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতের মা সবিতা ওঝা। আজই ময়নাতদন্তের পরে তাঁর দেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

```