Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিন্নাগুড়িতে সেনার স্টোররুমে লেপার্ডের দেহ, পাঠানো হল ময়নাতদন্তে

দ্য ওয়াল ব্যুরো: সেনাছাউনির ভিতরে ২০২ গোর্খা রেজিমেন্টের একটি স্টোররুম থেকে শুক্রবার বিকেলে একটি চিতাবাঘের দেহ উদ্ধার করলেন বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। দেহে মাছি ধরা অবস্থায় ওই চিতাবাঘটিকে দেখতে পান বিন্নাগুড়ি সেনাছাউনির কর্মীরা। এই সেন

বিন্নাগুড়িতে সেনার স্টোররুমে লেপার্ডের দেহ, পাঠানো হল ময়নাতদন্তে

শেষ আপডেট: 21 March 2020 07:39

দ্য ওয়াল ব্যুরো: সেনাছাউনির ভিতরে ২০২ গোর্খা রেজিমেন্টের একটি স্টোররুম থেকে শুক্রবার বিকেলে একটি চিতাবাঘের দেহ উদ্ধার করলেন বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। দেহে মাছি ধরা অবস্থায় ওই চিতাবাঘটিকে দেখতে পান বিন্নাগুড়ি সেনাছাউনির কর্মীরা। এই সেনা ছাউনিটি এলিফ্যান্ট করিডরের মধ্যে পড়ে। এখানে বিভিন্ন স্টোররুমের শাটার ভাঙা। হাতর হানার জন্যই তা হয়েছে। বিভিন্ন স্টোররুম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এইসব জায়গায় সাময়িক ভাবে গাড়ি রাখেন সেনাকর্মীরা। তেমনই একটি প্রায় পরিত্যক্ত স্টোর রুমে এই মৃত চিতাবাঘটি দেখতে পান সেনাকর্মীরা। ঘটনায় অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “আজ বিকেলে বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতর ২০২ গোর্খা রেজিমেন্টের একটি গোডাউনে কাজ করতে গিয়ে দেহটি দেখতে পান সেনাকর্মীরা। দেহ উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” প্রাথমিক ভাবে জানা গেছে যে চিতাবাঘটি পূর্ণবয়স্ক। তার দেহে আঘাতের কোনও চিহ্ন ছিল না। সেনা ছাউনিতে বহু মেস ও ক্যান্টিন আছে। সেখানে উচ্ছিষ্ট খাবারের লোভে চিতাবাঘ চলে আসে। তাছাড়াও চাবাগানেও চিতাবাঘের উপদ্রব রয়েছে জলপাইগুড়ি জেলায়।

```