Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

আলিপুরদুয়ারে লোকালয় থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ

দ্য ওয়াল ব্যুরো: আরও একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হল আলিপুরদুয়ারে। মঙ্গলবার সকালে একটি পূর্ণবয়স্ক বুনো হাতির দেহ উদ্ধার হয় জেলার কুমারগ্রামের খোয়ারডাঙা গ্রামপঞ্চায়েতের কাঞ্চিবাজার এলাকার লোকালয় থেকে। একটি জমিতে কার্যত মুখ থুবড়ে পড়েছ

আলিপুরদুয়ারে লোকালয় থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ

শেষ আপডেট: 16 June 2020 12:38

দ্য ওয়াল ব্যুরো: আরও একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হল আলিপুরদুয়ারে। মঙ্গলবার সকালে একটি পূর্ণবয়স্ক বুনো হাতির দেহ উদ্ধার হয় জেলার কুমারগ্রামের খোয়ারডাঙা গ্রামপঞ্চায়েতের কাঞ্চিবাজার এলাকার লোকালয় থেকে। একটি জমিতে কার্যত মুখ থুবড়ে পড়েছিল ওই বুনো হাতিটি। বন দফতরের প্রাথমিক অনুমান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়স্ক মাকনা হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার দেহে কোনও ক্ষতচিহ্ন  ছিল না তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের পরে জানা যাবে বলে জানিয়েছে বন দফতর। ঘটনাস্থলে গিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন আধিকারিকরা ওই হাতিটির মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছেন। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের পরে দেহ দাহ করে ফেলা হয়। ঠিক এক সপ্তাহ আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নুরপুর এলাকায় একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। ৯ জুন মঙ্গলবার সকালে বনে টহল দিতে বেরিয়ে হাতির মৃতদেহটি নজরে আসে বনকর্মীদের। তখনই বন দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়। তার আগের রাতে বক্সার জঙ্গলে ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। বন আধিকারিকদের প্রাথমিক ভাবে মনে হয়েছিল বজ্রপাতের ফলে হাতিটির মৃত্যু হয়। অর্থাৎ পরপর দুই মঙ্গলবার বক্সার জঙ্গল থেকে দুটি মৃত হাতির দেহ উদ্ধার হল।

```