Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ঘরে থেকেই রক্তদান, অভিনব আয়োজন পূর্ব বর্ধমানের মেমারিতে, সাড়া রক্তদাতাদের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে রক্তের আকাল চারিদিকে। করোনার কারণে রক্তদান শিবির আয়োজন করা সম্ভব হচ্ছে না। ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান এখন অনেকটাই কমে গেছে। তাই এবার ঘরে থেকেই রক্তদান শিবির পরিচালনা করতে উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির পল্লি

ঘরে থেকেই রক্তদান, অভিনব আয়োজন পূর্ব বর্ধমানের মেমারিতে, সাড়া রক্তদাতাদের

শেষ আপডেট: 4 May 2020 07:28

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে রক্তের আকাল চারিদিকে। করোনার কারণে রক্তদান শিবির আয়োজন করা সম্ভব হচ্ছে না। ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান এখন অনেকটাই কমে গেছে। তাই এবার ঘরে থেকেই রক্তদান শিবির পরিচালনা করতে উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির পল্লিমঙ্গল সমিতি। ওই সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, “আমাদের জানান আপনি রক্ত দিতে চান। লকডাউনের সময় আপনাকে ঘর থেকে বেরোতে হবে না। মেডিক্যাল টিম পৌঁছে যাবে আপনার বাড়িতে, সংগ্রহ করবে রক্ত।” জেলায় এই প্রথম এই ধরণের উদ্যোগ নিল কোনও সংস্থা। ভরুকা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ও এলইউএসডি নামে একটি গোষ্ঠীর ব্যবস্থাপনায় ঘরে বসেই রক্তদানের আয়োজন করেছে পল্লিমঙ্গল সমিতি। পল্লিমঙ্গল সমিতির পক্ষে জানানো হয়েছে রক্তদান শিবিরের ভিড় এড়াতে বাড়ি থেকে রক্তদান করার ব্যবস্থা করা হয়েছে। রক্ত দিতে কেউ আগ্রহী হলে নাম জমা দেওয়া যাবে ৯০৬৪৯৯৩১৩৬ নম্বরে ফোন করে। ভ্রাম্যমান রক্ত সংগ্রহের মেডিক্যাল টিম ও গাড়ি পৌঁছে যাবে রক্তদানে আগ্রহীদের বাড়িতে। সব রকম নিয়ম মেনে রক্ত সংগ্রহ করা হচ্ছে। সমিতির সম্পাদক সন্দীপন সরকার বলেন, “এখনও পর্যন্ত ৪২ জন রক্তদাতার বাড়ি থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। বড়শুল পাল্লা ক্যাম্প, পাল্লা রোড, রসুলপুর, কলানবগ্রাম প্রভৃতি এলাকার মানুষজন রক্ত দিতে এগিয়ে আসছেন।” এর আগে পুলিশের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েক জন করে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে বাড়িতে গিয়ে দানের রক্ত সংগ্রহ করার ভাবনা বেশ বিরল। এই উদ্যোগের ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার চিন্তা যেমন করতে হচ্ছে না রক্তদাতাকে তেমন একসঙ্গে অনেক জন চলে আসার ফলে যে ভিড় হতে পারে তাও সামলাতে হচ্ছে না আয়োজকদের। ব্লাড ব্যাঙ্কেও রক্তের জোগান বাড়ছে।

```