
শেষ আপডেট: 30 July 2020 11:08
প্রতিবাদে সকাল থেকে বিজেপির কার্যকর্তা, নেতা ও কর্মীরা দফায় দফায় বিক্ষোভে শামিল হন। বজবজিয়ার বিভিন্ন জায়গায় মিছিল করে বিজেপি। রাস্তার কোণে কোণে সভা করে প্রতিবাদ জানানো হয়। হেঁড়িয়া অঞ্চল অফিসের সামনেও তারা বিক্ষোভ দেখায় দুপুর বারোটা পর্যন্ত। শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে। তারা বিজেপি নেতাদের বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়। তারপরে বিক্ষোভ উঠে যায়। হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে ছ’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।
এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তারা দাবি করেছে, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা বলেন, “এটা ওদের গোষ্ঠী কোন্দল। বেশ কিছু ঘরছাড়া সিপিএম কর্মী বিজেপিতে এসে যোগ দিয়েছে। তাদের মেনে নিতে পারছে না পুরনো বিজেপি নেতাকর্মীরা। এই নিয়েই গোষ্ঠীকোন্দল। এটা নতুন নয়। এই কোন্দল দীর্ঘদিন ধরেই চলছে।”
বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “তৃণমূলের দুর্নীতি, চুরি ও অন্য বিভিন্ন কারণে তাদের থেকে দলে দলে লোকে যোগ দিয়েছে বিজেপিতে। এটা তারা মেনে নিতে পারছে না। আসন্ন বিধানসভা ভোটে হেরে যাবে। এই আশঙ্কায় বিজেপির উপরে হামলা চালাচ্ছে বারে বারে।”
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। রাতের ঘটনা হলেও এখনও এলাকা থমথমে। পুলিশ টহল দিচ্ছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।