Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'এসপি-কে চড় মারতে পিছপা হব না', বিস্ফোরক সৌমিত্র, শান্তনুকে নিয়ে রাতভর গাইঘাটা থানায় অবস্থান

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব দায়িত্ব পাওয়ার পরই তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়লেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার বিজেপির বারাসত সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে সৌমিত্রর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই ম

'এসপি-কে চড় মারতে পিছপা হব না', বিস্ফোরক সৌমিত্র, শান্তনুকে নিয়ে রাতভর গাইঘাটা থানায় অবস্থান

শেষ আপডেট: 7 June 2020 06:25

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব দায়িত্ব পাওয়ার পরই তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়লেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার বিজেপির বারাসত সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে সৌমিত্রর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চেই বিস্ফোরক মন্তব্য করেন সৌমিত্র। তিনি বলেন, "উত্তর চব্বিশ পরগনার এসপি যদি মনে করেন আমার গাড়ি আটকাবেন তাহলে আমি এসপি-কেও চড় মারতে পিছপা হব না।" সেই সংবর্ধনা সভার পর প্রায় মাঝরাতে গাইঘাটা চলে যান সৌমিত্র। তিন বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় আটক করার অভিযোগ তুলে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে অবস্থান শুরু করেন। সংবর্ধনা মঞ্চে সৌমিত্র আরও বলেন, "তৃণমূলে থাকার সময়ে আমি বলেছিলাম, সিন্ডিকেট রাজ, তোলা শিল্পে বন্ধ করতে হবে। তখন আমায় বলা হয়, তৃণমূল করলে এটাই করতে হবে। আমি প্রতিবাদ করেছিলাম বলে আমারও উপর এত মামলা।" প্রসঙ্গত, মামলার জন্য হাইকোর্টের নির্দেশে লোকসভা ভোটে প্রচারে যেতে পারেননি সৌমিত্র। গোটা প্রচার সামলেছিলেন তাঁর স্ত্রী। স্বাভাবিক ভাবেই বিজেপি সাংসদের এই বক্তৃতার পাল্টা কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বারাসতের তৃণমূল নেতা সলীল মুখোপাধ্যায় বলেন, "ওঁর উশৃঙ্খল আচরণের জন্যই ওঁকে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখন বিজেপিতে গিয়ে একই কাজ করছে।" তিনি আরও বলেন, "পুলিশের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করা।" যদিও বারাসত জেলা পুলিশের সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "কোনও রাজনৈতিক নেতার বক্তৃতার প্রতিক্রিয়া আমি দেব না।" সংবর্ধনা মঞ্চে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও আক্রমণ শানান বিজেপির যুব মোর্চার সভাপতি। পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে, "চারিদিকে করোনার জন্য ওঁকে কিছু বলা হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কিছু করতে আসুন না! মানুষ যা বোঝানোর বুঝিয়ে দেবে।" এরপরই গাইঘাটা যান সৌমিত্র। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধান অপর্ণা মণ্ডল-সহ তিন জনকে মিথ্যে মামলায় আটক করে পুলিশ। দুই সাংসদ এবং জনা ৫০ বিজেপি কর্মী অবস্থান শুরু করেন গাইঘাটা থানার সামনে। এরপর গভীর রাতে অপর্ণাকে ছাড়লেও আটক করে রাখা হয় দু'জনকে। অবস্থান তুলে বিজেপি নেতাদের হুঁশিয়ারি, "এর শেষ দেখে ছাড়ব।"

```