Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভারতী কাণ্ড: জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে মামলার হুমকি মুকুলের

দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় এ বার ওই জেলার জেলাশাসক (রিটার্নিং অফিসার) ও পুলিশ সুপ্রারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিল গেরুয়া শিবির। শনিবার বিজেপি নেতা মুকুল রায় বলেন, “কোর্ট খুললেই ডিএ

ভারতী কাণ্ড: জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে মামলার হুমকি মুকুলের

শেষ আপডেট: 11 May 2019 10:25

দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় এ বার ওই জেলার জেলাশাসক (রিটার্নিং অফিসার) ও পুলিশ সুপ্রারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিল গেরুয়া শিবির। শনিবার বিজেপি নেতা মুকুল রায় বলেন, “কোর্ট খুললেই ডিএম এবং এসপি-র বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।” একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের কথায়, “এক লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার হয়েছে চার জনের থেকে। তাহলে সিজার লিস্টে তো চার জন সই করবে। অথচ সই করানো হয়েছে এক জনের। বেআইনি কাজ করার জন্য এসপি ও ডিএম-এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত।” বৃহস্পতিবার সারা রাত নাটক চলে পিংলায়। ভারতী ঘোষের গাড়িতে বিপুল পরিমাণ নগদ আছে, এই অভিযোগে আটক করা হয় গাড়ি। বিজেপি টাকা বিলোচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার একাধিক দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিল বিজেপি-র প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে বেরনোর পর ডায়মন্ড হারবার কাণ্ড নিয়েও মুখ খোলেন মুকুল। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। ফলতা থনায়া দায়ের করা সেই অভিযোগ যায় শিশু সুরক্ষা কমিশনে। তারাও নীলাঞ্জনকে গ্রেফতারের সুপারিশ করে। এ দিন মুকুল বলেন, “এটা একটা ষড়যন্ত্র। শিশু সুরক্ষা কমিশন মানে জুন মালিয়া। তৃণমূলের হয়ে প্রচার করছে। প্রসূন ভৌমিক কে? তৃণমূলের হয়ে প্রচার করছে।” এখানেই থামেননি মুকুল। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নাম না করে মুকুল বলেন, “যিনি ওখানে তৃণমূল প্রার্থী, তিনি দল চালান। প্রভাবশালী ব্যক্তি। তাঁর অবস্থা ভাল নয়। তাই তৃণমূল এরকম ঘৃণ্য ষড়যন্ত্র।” কমিশনের বিরুদ্ধে এ দিন পক্ষপাতের অভিযোগ তোলে বিজেপি। মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়ারা ন্যাশনাল ভোটার্স ডে’র প্ল্যাকার্ড দেখান। কমিশনের প্রচারে ব্যবহৃত ওই প্ল্যাকার্ডগুলিতে কন্যাশ্রী, যুবশ্রীর মতো সরকারি প্রকল্পের বিজ্ঞাপন রয়েছে বলে অভিযোগ করে বিজেপি। সরাসরি মুকুল বলেন, “রাজ্য নির্বাচন কমিশন, তৃণমূলের তল্পিবাহকের কাজ করছে।” ষষ্ঠ দফার সব বুথে কেন্দ্রীয়বাহিনীর দাবি জানানো হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

```