Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ওখানে গৌতম কুণ্ডুও ছিল, ডেলোর সেই বৈঠক নিয়ে নতুন বোমা মুকুলের

দ্য ওয়াল ব্যুরো: কার্শিয়ঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষের দু’ঘণ্টার মধ্যে কালিম্পঙের ডেলো বাংলোর সেই বৈঠক নিয়ে নতুন বোমা ফাটালেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার বিকেলে বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন থেকে মুকুল রায় বলেন,

ওখানে গৌতম কুণ্ডুও ছিল, ডেলোর সেই বৈঠক নিয়ে নতুন বোমা মুকুলের

শেষ আপডেট: 12 April 2019 12:01

দ্য ওয়াল ব্যুরো: কার্শিয়ঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষের দু’ঘণ্টার মধ্যে কালিম্পঙের ডেলো বাংলোর সেই বৈঠক নিয়ে নতুন বোমা ফাটালেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার বিকেলে বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন থেকে মুকুল রায় বলেন, “ডেলোতে ওই দিন দুটি বৈঠক হয়েছিল। একটি সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে এবং অন্যটি রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে।” সাংবাদিকরা মুকুলকে প্রশ্ন করেন, আপনি ছিলেন? উত্তরে একদা তৃণমূলের সেকেন্ড ম্যান বলেন, “আমি প্রথম মিটিংটায় ছিলাম। দ্বিতীয়টায় ছিলাম না।” সাংবাদিক সম্মেলনের একদম শেষে এটুকু বলেই উঠে যান মুকুল। এত দিন বিরোধীরা ডেলোর বৈঠক নিয়ে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু মুকুল কিছুই বলেননি। নরেন্দ্র মোদী কোচবিহারের সমাবেশ থেকে সারদা, নারদা, রোজভ্যালি নিয়ে মমতার বিরুদ্ধে তোপ দাগতেই সব ওলটপালট হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেছিলেন, “গোটা দেশ মা সারদাকে পুজো করে, বাংলায় সেই সারদাকে কেলেঙ্কারির নাম দিয়েছেন দিদি। গোটা দেশ ‘রোজ’ বলতে ফুল দেওয়া নেওয়া করে, এ রাজ্যে ‘রোজ’ হলো কেলেঙ্কারির কাঁটা। নারদ বলতে নারদ মুনি ত্রিলোকে পুজিত হন, সেই নারদকে বাংলায় কেলেঙ্কারিতে নামিয়ে এনেছেন দিদি।” গত ৭ এপ্রিল মোদীর সভা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে পাল্টা তোপ দেগেছিলেন তৃণমূল নেত্রী। মমতা বলেছিলেন, “সারদা, নারদা নিয়ে বড় বড় কথা বলেছেন, কিন্তু যে লোকটা আপনার পাশে দাঁড়িয়ে মিটিং পরিচালনা করছে সে তো সারদা, নারদা দুই কেলেঙ্কারিতেই অভিযুক্ত।” মমতার ইঙ্গিত যে মুকুলের দিকে ছিল, তা বুঝতে কারও অসুবিধে হয়নি। তাই মুকুল রায়ও বিশেষ সময় নষ্ট করেননি। ওই দিনই সাংবাদিক সম্মেলন করে বঙ্গ বিজেপি-র ভোট ম্যানেজার দাবি করেছিলেন, তিনি সুদীপ্ত সেনকে চিনতেনই না। তাঁর কথায়, “ডেলোতে  সারদা কর্তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন মমতাই।” জানিয়েছিলেন তাঁর সঙ্গে সারদা কর্তার মাত্র দু’বার দেখা হয়েছিল। একবার ডেলোতে, আর একবার কলকাতার নিজাম প্যালেসে। এ দিন জানিয়ে দিলেন, ডেলোতে সে দিন ছিলেন রোজভ্যালির গৌতম কুণ্ডুও। চোদ্দর ভোটের সময়ও সারদা, রোজভ্যালি সহ বাংলার চিটফান্ড দুর্নীতি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু সে বার মুকুল ছিলেন মমতার পাশে। এখন তিনি একেবারে উল্টো শিবিরে। মুকুল রায় তৃণমূলের নাড়িনক্ষত্র জানেন। পর্যবেক্ষকদের মতে, বিজেপি সেটাকেই ব্যবহার করতে চাইবে। আর যত ভোটের দফা এগোবে, ঝুলি থেকে আরও বেড়াল হয়তো সামনে আনবেন মুকুল।

```