Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বৃথা গেল অনুব্রতর পেটানোর দাওয়াই, আবাস যোজনায় ফের কাটমানি চাওয়ায় অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: বাংলা আবাস যোজনার বাড়ি প্রাপকের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল মহম্মদবাজার থানার চরিচা গ্রামের তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কালই বলেছিলেন, কেউ আবাস যোজনার টাকা চাইতে এলে তাঁকে ধরে পেটান

বৃথা গেল অনুব্রতর পেটানোর দাওয়াই, আবাস যোজনায় ফের কাটমানি চাওয়ায় অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

শেষ আপডেট: 29 February 2020 12:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলা আবাস যোজনার বাড়ি প্রাপকের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল মহম্মদবাজার থানার চরিচা গ্রামের তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কালই বলেছিলেন, কেউ আবাস যোজনার টাকা চাইতে এলে তাঁকে ধরে পেটান। সেই নেতা অবশ্য মার খাননি। বিজেপির অভিযোগ, যাঁরা প্রতিবাদ করেছিলেন উল্টে তাঁরাই মার খেয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাড়িও। আক্রান্তরা থানায় অভিযোগ পর্যন্ত জানাতে যেতে পারছেন না বলে দাবি। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার আমোদপুরে দলীয় সভা থেকে এলাকার জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের কাটমানি নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই কাটমানি চাওয়ার প্রতিবাদ করায় মহম্মদবাজার থানার চরিচা গ্রামের সন‌‌ৎ বাউরি, সন্তোষ কাহার, শ্যামল কাহার ও পঞ্চানন কাহারের বাড়ি ভাঙচুর পাশাপাশি সনৎ ও তাঁর ছেলেকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল বুথ সভাপতি মনোরঞ্জন সাহা, তৃণমূল কর্মী আশিস সাহা, সৌরভ সাহা এবং তাঁদের দলবলের বিরুদ্ধে। চরিচা গ্রামের বাসিন্দা আমোদিনী বাউরি বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তিনি বিধবা। টাকা পেয়ে তিনি বাড়ি তৈরি কাজ শুরু করে দেন। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে সেই বাড়ির ছবি তুলে সংশ্লিষ্ট দফতরে পাঠানোর আগে আমোদিনী বাউরির কাছ থেকে পাঁচ হাজার টাকা চাওয়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত পরিবারের পক্ষে সনৎ বাউরি বলেন, “এক বিধবা মহিলা বাংলা আবাস যোজনায় টাকা পেয়েছেন বাড়ি নির্মাণের জন্য। তাঁর কাছ থেকেও কাটমানি হিসাবে পাঁচ হাজার টাকা চান ওই তৃণমূল কর্মীরা। আমরা তার প্রতিবাদ করায় আমাদের বাড়িতে এসে ভাঙচুর ও মারধর করেছে। আমরা সেই ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানাতে পারছি না। যাতে থানাতে যেতে না পারি তার জন্য বিভিন্ন জায়গায় ওরা পাহারা দিচ্ছে।” বিজেপির দাবি, আমোদিনীর কাছে শুক্রবার টাকা চাইতে আসে তৃণমূল কংগ্রেস। স্থানীয় কয়েক জন তার প্রতিবাদ করেন। তাঁরা সকলেই বিজেপি কর্মী। রাতেই ওই বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে তৃণমূল। তৃণমূল কংগ্রেস অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বাড়িটির ছবি তোলার জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মীদের সঙ্গে ওই বাড়িতে গিয়েছিলেন তৃণমূল কর্মী আশিস সাহা। তখন গালিগালাজ করেন বিজেপি কর্মীরা। পরে তৃণমূল বুথ সভাপতি মনোরঞ্জন মণ্ডলের ফাস্টফুডের দোকান ভাঙচুর ও লুঠপাট চালানো হয়। খবর পেয়ে মহম্মদবাজার থানার পুলিশ তদন্ত আসে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি মনোরঞ্জন সাহা বলেন, “টাকা চাওয়ার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কর্মীরা ওই প্রাপকের বাড়ির ছবি তোলার সময় সঙ্গে গিয়েছিল তখনই বিজেপির কর্মী-সমর্থকেরা গালিগালাজ করে এবং আমার দোকান ভাঙচুর ও লুটপাট করেছে।”

```