Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে কেউ টাকা চাইলে বেধড়ক পেটান, সাঁইথিয়ায় বললেন অনুব্রত মণ্ডল

দ্য ওয়াল ব্যুরো: কখনও বিরোধীদের গুড়-জল দেওয়ার কথা বলেছেন, কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান দিয়েছেন। জনপ্রতিধিদের কী ভাবে দাওয়াই দিতে হবে এবার সেকথা বললেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। কোনও কালেই তিনি রাখঢাক করেন ন

সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে কেউ টাকা চাইলে বেধড়ক পেটান, সাঁইথিয়ায় বললেন অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 28 February 2020 13:24

দ্য ওয়াল ব্যুরো: কখনও বিরোধীদের গুড়-জল দেওয়ার কথা বলেছেন, কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান দিয়েছেন। জনপ্রতিধিদের কী ভাবে দাওয়াই দিতে হবে এবার সেকথা বললেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। কোনও কালেই তিনি রাখঢাক করেন না, এবারও সেই চাঁচাছোলা ভাবেই বললেন, “সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে কোনও গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সদস্য যদি টাকা চান, তাহলে তাঁকে বেধড়ক পেটাবেন।” বীরভূমের সাঁইথিয়া ব্লকের আমোদপুরে শনিবার এনআরসি-বিরোধী সভা ছিল তৃণমূল কংগ্রেসের। সেই মঞ্চ থেকেই এই হুমকি দেন অনুব্রত মণ্ডল। এই সভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী প্রমুখ। তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ নতুন নয়। গত লোকসভা নির্বাচনে এই জেলা থেকে যে ফলের আশা করেছিল তৃণমূল কংগ্রেস সেই ফল তারা করতে পারেনি। বিভিন্ন সময় এই জেলায় বিক্ষোভ হয়েছে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য দলের নীচুস্তরের কর্মীদের কাটমানি চাওয়া নিয়ে। তাই লোকসভা নির্বাচনের পর থেকে দলের নিচুস্তরের নেতাকর্মীদের দুর্নীতি বন্ধ করতে উদ্যোগী হয়েছেন অনুব্রত মণ্ডল। বিশেষ ভাবে অভিযোগ ওঠে সরকারি প্রকল্পের বাড়ি প্রাপকদের থেকে টাকা চাওয়া নিয়ে। দলের একাংশের মতে, ফল খারাপ হওয়ার এটিও একটি কারণ। এদিন আমোদপুরে এনআরসি বিরোধী সভামঞ্চ থেকে তিনি বলেন, সরকারি প্রকল্প থেকে কেউ টাকা চাইলে তাকে বেধড়ক পেটান। একই সঙ্গে তাঁর দাওয়াই, “স্থানীয় কোনও নেতা যদি তাঁকে সাহায্য করেন, সবাই মিলে জমায়েত করে তাঁকেও ছাড়বেন না। বাংলা আবাস যোজনায় এক লক্ষেরও বেশি বাড়ি বরাদ্দ করা হয়েছে বীরভূমের জন্য। কোনও ভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না সেই সমস্ত বাড়ি নির্মাণের ক্ষেত্রে।” সামনেই রাজ্যের বিভিন্ন পুরসভায় নির্বাচন হতে চলেছে, বীরভূমের ছ’টি পুরসভাতেও ভোট। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জেলা থেকে এক ইঞ্চি জমিও বিরোধীদের ছাড়তে রাজি নন অনুব্রত। তাই দরকারে জনপ্রতিনিধিদের পেটানোর জন্য পরামর্শ দিচ্ছেন সাধারণ নাগরিকদের।

```