Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিমানবন্দরে ওই রাতে কী হয়েছিল, সবাই চাইছেন সিসিটিভি ফুটেজ

দ্য ওয়াল ব্যুরো: সোনা নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। গত কয়েক দিন ধরে বিজেপি, সিপিএম—সহ বিরোধী নেতারা একাধিক সংবাদ মাধ্যমের খবরকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নাকি নিয়ম বহির্ভূত ভাবে

বিমানবন্দরে ওই রাতে কী হয়েছিল, সবাই চাইছেন সিসিটিভি ফুটেজ

শেষ আপডেট: 24 March 2019 13:48

দ্য ওয়াল ব্যুরো: সোনা নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। গত কয়েক দিন ধরে বিজেপি, সিপিএম—সহ বিরোধী নেতারা একাধিক সংবাদ মাধ্যমের খবরকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নাকি নিয়ম বহির্ভূত ভাবে সোনা আনতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছেন। তারপর নাকি বিধাননগরের পুলিশ গিয়ে শুল্ক দফতরের আধিকারিকদের বাধা দিয়ে অভিষেক-পত্নী রুজিরা নারুলা এবং তাঁর সঙ্গে থাকা এক মহিলাকে বের করে আনে। এ নিয়ে রবিবার ‘ব্যক্তিগত’ সাংবাদিক সম্মেলন করেন অভিষেক। দাবি জানান, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশের। একইভাবে বিজেপি ও সিপিএমও দাবি জানিয়েছে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার। এ দিন আমতলায় নিজের নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবারের এ বারেরও তৃণমূল প্রার্থী বলেন, “ গোটা বিমানবন্দর সিসিটিভি-র আওতায় পড়ে। প্রতিটি ‘ফুট স্টেপ’ ধরা থাকে। বিমান বন্দরে কী হয়েছে তার সিসিটিভি ফুটেজ বের করা হোক। যদি এক সেকেন্ডর ভগ্নাংশেও তেমন কিছু দেখাতে পারে, তাহলে রাজনীতি ছেড়ে দেব।” অভিষেকের সাংবাদিক সম্মেলনের আগে এ দিন বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা মুকুল রায় এবং স্বপন দাশগুপ্ত। প্রবীণ সাংবাদিক স্বপনবাবু বলেন, “ওই রাতে বিমান বন্দরে কী হয়েছিল তার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আসা উচিত। সত্যিটা জানা উচিত সকলের।” এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানায় বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, এখন সবটাই যেহেতু নির্বাচন কমিশনের অধীনে, তাই তাদেরই সেই রাতের ঘটনা সামনে আনা উচিত। ওই খবর নিয়ে যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে টুইট করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে অভিষেকের তরফে। এ দিন যাদবপুরের বিধায়ক বলেন, “টুইট মুছে ফেলা বা ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আমি যা করেছি সেখান থেকে সরার কোনও প্রয়োজন মনে করছি না।” তিনিও বলেন, “সিসিটিভি ফুটেজ সামনে এলেই তো দুধ কা দুধ, পানি কা পানি সব পরিষ্কার হয়ে যাবে।” রবিবারের সাংবাদিক বৈঠকে অভিষেক দাবি করেন, সে দিন একজন মাত্র মহিলা পুলিশকে গিয়েছিলেন। তাও সেটা একেবারে শেষে। রাত একটা পঞ্চান্ন নাগাদ। কিন্তু বিরোধীরা এ দিন প্রায় একই সুরে বলেছেন, কাস্টমসের কাজে বাধা দিতে বিধাননগর পুলিশের টিম গিয়েছিল বিমানবন্দরে। সিপিএম এবং বিজেপি দু’দলই ওই রাতের ঘটনার সঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে সিবিআই হানার দিন পুলিশ যে ভাবে বাধা দিয়েছিল, তার তুলনা করেন। সুজন চক্রবর্তী, স্বপন দাশগুপ্তরা প্রশ্ন তুলে বলেন, কী এমন ঘটনা ঘটল যে পুলিশকে ছুটে যেতে হল? কী ঢাকতে? কী লুকোতে? সাধারণ মানুষ হলে কি পুলিশ যেত? তাহলে কেন এই বিশেষ ট্রিটমেন্ট?

```