Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জামা চুরির অভিযোগে মহিলাকে লাইটপোস্টে বেঁধে মার বসিরহাটের ভ্যাবলায়

দ্য ওয়াল ব্যুরো: ভিড়ের সুযোগ নিয়ে দোকান থেকে জামা চুরি করার অভিযোগে এক মহিলাকে লাইটপোস্টে বেঁধে মারধর করা হল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভ্যাবলায়। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে, পরে গ্রেফতার করে।

জামা চুরির অভিযোগে মহিলাকে লাইটপোস্টে বেঁধে মার বসিরহাটের ভ্যাবলায়

শেষ আপডেট: 20 February 2020 17:56

দ্য ওয়াল ব্যুরো: ভিড়ের সুযোগ নিয়ে দোকান থেকে জামা চুরি করার অভিযোগে এক মহিলাকে লাইটপোস্টে বেঁধে মারধর করা হল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভ্যাবলায়। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে, পরে গ্রেফতার করে। ধৃতের নাম ফরিদা বিবি। ভ্যাবলা স্টেশনের কাছেই ভ্যাবলা পাইকারি বাজার। হাট থাকায় বৃহস্পতিবার সেখানে বাড়তি ভিড় ছিল। অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে একটি দোকান থেকে শাড়ি-জামা-প্যান্ট প্রভৃতি চুরি করেন এক মহিলা। দোকানদার তাঁকে ধরে আশপাশের দোকানে খবর দেন। অন্য দোকানিরা এসে পাইকারি বাজারের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে ওই মহিলাকে বেঁধে মারধর করতে শুরু করে। এলাকার লোকজন পুলিশে খবর দিলে বসিরহাট থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই মহিলাকে মারধরের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় পুলিশ সংশ্লিষ্ট দোকানিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে, পরে তাঁকে ছেড়েও দেয়। চুরিতে অভিযুক্ত মহিলাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে বসিরহাট আদালতে তোলা হবে।

```