Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আসানসোলে রেলের স্কুলে বন্ধ হচ্ছে বাংলা, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: আসানসোল ইস্টার্ন রেলওয়ে হাইস্কুলে বাংলা পড়ানো বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন বিজ্ঞপ্তি আসার খবর পেয়েই স্কুলের ফটকের কাছে বুধবার বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। তারা স্কুলের অধ্যক্ষ হিরন্ময় মুখোপাধ্যায়ের কাছে এব্যাপারে স্মারকলিপি

আসানসোলে রেলের স্কুলে বন্ধ হচ্ছে বাংলা, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

শেষ আপডেট: 19 February 2020 12:58

দ্য ওয়াল ব্যুরো: আসানসোল ইস্টার্ন রেলওয়ে হাইস্কুলে বাংলা পড়ানো বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন বিজ্ঞপ্তি আসার খবর পেয়েই স্কুলের ফটকের কাছে বুধবার বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। তারা স্কুলের অধ্যক্ষ হিরন্ময় মুখোপাধ্যায়ের কাছে এব্যাপারে স্মারকলিপি দিয়েছে। কেন বাংলা বন্ধ করে দেওয়া হচ্ছে সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি অধ্যক্ষ। ফোন করে কোনও মতামত জানা যায়নি রেলের ডিভিশনাল ম্যানেজারের কাছ থেকেও। এই স্কুলটিতে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট এক হাজার জন পড়ুয়া রয়েছে। সূত্রের খবর, এই স্কুলটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বদলে কেন্দ্রীয় বোর্ডের (সিবিএসই) অধীনে যেতে চাইছে। সেই জন্যই পড়াশোনার মাধ্যম হিসাবে ইংরেজিকে বেছে নেওয়া হচ্ছে। দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে বাংলা পড়া যাবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। একটি সূত্র থেকে জানানো হয়েছে এই স্কুলে বাংলা মাধ্যমে সাতশোর উপরে ছাত্রছাত্রী পড়াশোনা করে। বাংলা মাধ্যমে পঠনপাঠন চালিয়ে যাওয়ার দাবিতে বুধবার একযোগে বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস ও বাংলা পক্ষ। স্কুলের ফটকের বাইরে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলর গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, “গত বছর ইস্টার্ন রেলের এই স্কুলে বাংলা মাধ্যমে পড়াশোনা তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তৃণমূলের তরফ থেকে ডিআরএমের কাছে বিক্ষোভ দেখানোর পরে পুনরায় বাংলা বিভাগ চালু হয়েছিল। এবছর আবার বাংলা মাধ্যম তুলে দেওয়ার নির্দেশের কথা শুনে ডিআরএমের সঙ্গে আমরা দেখা করি। তিনি জানিয়েছেন যে এটি পূর্বরেলের জিএমের নির্দেশ, তাই তাঁর কিছু করার নেই।” এই স্কুলটিতে বাংলা মাধ্যমে পড়াশোনা চালু রাখার দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বলে জানিয়েছে বাংলা পক্ষ। বিষয়টি জানানো হয়েছে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও মন্ত্রী মলয় ঘটককে। স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও দাবির কথা জানাবে বাংলা পক্ষ। আসানসোল উত্তর থানা এলাকায় পূর্বরেলের একটি বাংলামাধ্যম স্কুল রয়েছে। দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বরের উখড়ায় রয়েছে আরেকটি স্কুল। সেইসব স্কুলে তাঁদের বদলি করা হতে পারে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। সূত্রের খবর, ইংরেজি শেখার তাগিদে ক্রমেই ইংরেজি মাধ্যমের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, পড়ুয়াদের সংখ্যা কমছে বাংলামাধ্যম স্কুলে। এই পরিস্থিতে দেখে ও ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই আসানসোল ইস্টার্ন রেলওয়ে হাইস্কুলটিকে সিবিএসই-র আওতায় আনতে চলেছে পূর্বরেল।

```