Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নামখানায় উমফানে খণ্ডহরের চেহারা নিয়েছে বাড়ি, মাধ্যমিকের বইও গেছে ঘুর্ণীঝড়ের গ্রাসে

নকিবউদ্দিন গাজি বাড়ি তো নয় যেন খণ্ডহর। বুলবুল কিছুটা ক্ষতি করেছিল ঠিকই তবে উমফানের মতো এমন সর্বস্ব নিয়ে যায়নি। যেমন দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সুশান্ত গিরির বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ঝড়বৃষ্টিতে। সঙ্গে গেছে

নামখানায় উমফানে খণ্ডহরের চেহারা নিয়েছে বাড়ি, মাধ্যমিকের বইও গেছে ঘুর্ণীঝড়ের গ্রাসে

শেষ আপডেট: 2 June 2020 11:31

নকিবউদ্দিন গাজি
বাড়ি তো নয় যেন খণ্ডহর। বুলবুল কিছুটা ক্ষতি করেছিল ঠিকই তবে উমফানের মতো এমন সর্বস্ব নিয়ে যায়নি। যেমন দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সুশান্ত গিরির বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ঝড়বৃষ্টিতে। সঙ্গে গেছে বাড়িতে থাকা সব জিনিস। তাই এই পরিবারের সদস্যদের আপাতত ঠাঁই হয়েছে মুরগির ঘরে। সেখানে মাথার উপরে ছাউনি বলতে ত্রাণ হিসাবে পাওয়া এক খানা ত্রিপল। সুশান্ত গিরির পরিবারে পাঁচ জন সদস্য আছেন। তিনি ছাড়াও রয়েছেন বিধবা মা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে। তাঁর মেয়ে প্রিয়াঙ্কা পড়ে কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠে। সেখান থেকেই এবারে সে মাধ্যমিক পরীক্ষা দেবে। কিন্তু এখন তার পড়াশোনা পুরো বন্ধ। বই-খাতা থেকে শুরু করে পড়াশোনার সব সরঞ্জাম গ্রাস করেছে ঘুর্ণীঝড় উমফান। [caption id="attachment_226205" align="aligncenter" width="1280"] বাড়ির ভিতরে মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা গিরি।[/caption] ঝড়বৃষ্টির ফলে ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। বাড়ির মধ্যে থাকা আসবাবপত্র পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় পুরো পরিবারের দিন কাটছে মুরগির ঘরে। পরিস্থিতির চাপে পড়াশোনা এখন পুরোপুরি বন্ধ। এমনিতেই তারা দিন আনা দিন খাওয়া শ্রমিক পরিবার। এখন মাথার উপরে চালটুকুও গেছে। সরকারি সাহায্য বলতে পঞ্চায়েত থেকে একটা ত্রিপল পাওয়া গেছে। তাঁদের অভিযোগ, ঘর সারিয়ে দেওয়ার ব্যাপারে পঞ্চায়েত থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। [caption id="attachment_226206" align="aligncenter" width="1280"] অনেক বাড়িরই এখন এই অবস্থা।[/caption] মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা গিরির কথায়, “পড়াশোনা করার ইচ্ছে তো আমার রয়েছে কিন্তু ঝড়বৃষ্টির ফলে বই-খাতা সব নষ্ট হয়ে গেছে। নতুন করে সেসব কেনার সামর্থ্য আমাদের নেই। তাই কোনও স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকার কোনও সাহায্য না করলে আমার পক্ষে নতুন করে পড়াশোনা শুরু করা মুশকিল।” দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ সীমন্ত মালি বলেন, “নামখানা ব্লকে উমফানে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। অনেক ছাত্রছাত্রীর বইখাতা নষ্ট হয়ে গেছে। সরকারি ভাবে আমাদের সমীক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেভাবেই ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করা হবে। যে সব বাড়ি পুরোপুরি ভেঙে গেছে সেগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পঞ্চায়েতের মাধ্যমেই তা করা হবে। প্রাথমিক ভাবে প্রত্যেককে একটা করে ত্রিপল দেওয়া হয়েছে।”

```