Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাংলায় জোটের হাল কী? আহমেদ পটেলের ফোন সোমেনকে

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই নির্বাচনী কমিটির বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটকে। তার মাঝে গত ২৮ তারিখ জোট নিয়ে দীর্ঘ আলোচনা হয় সিপিএমের রাজ্য কমিটির অধিবেশনে। এর মধ্যেই রবিবার সকাল

বাংলায় জোটের হাল কী? আহমেদ পটেলের ফোন সোমেনকে

শেষ আপডেট: 3 March 2019 08:05

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই নির্বাচনী কমিটির বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটকে। তার মাঝে গত ২৮ তারিখ জোট নিয়ে দীর্ঘ আলোচনা হয় সিপিএমের রাজ্য কমিটির অধিবেশনে। এর মধ্যেই রবিবার সকালে কংগ্রেস হাইকম্যান্ডের ফোন এল সোমেন মিত্রের কাছে। সূত্রের খবর, সনিয়া গান্ধী-ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ পটেল ফোন করেন সোমেননবাবুকে। সেখানেই বাংলায় কংগ্রেসের সঙ্গে বামেদের জোটের কী অবস্থা তা জানতে চান বর্ষীয়ান কংগ্রেস নেতা। প্রদেশ কংগ্রেসের একটি শীর্ষ সূত্রের দাবি, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন নিয়ে সিপিএমের সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছে, সোমেনবাবু তা বিস্তারিত জানান আহমেদকে। এও জানান প্রদেশ কংগ্রেসের দুই শীর্ষ নেতা প্রদীপ ভট্টাচার্য এবং শঙ্কর মালাকার সিপিএম নেতাদের সঙ্গে আলোচনা করছেন। রবিবার দুপুর পর্যন্ত কোনও সিদ্ধান্ত না হলেও এটা পরিষ্কার যে, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন নিয়ে দু’দলই তাদের অবস্থানে অনড়। চোদ্দর ভোটে সিপিএম বাংলা থেকে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনেই জিতেছিল। সূর্য মিশ্র, বিমান বসুরা জানিয়েছেন, ওই দুটি আসন ছাড়া সম্ভব নয়। ও দিকে কংগ্রেসও চায় তাদের খাসতালুকে প্রার্থী দিতে। সূত্রের খবর, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার মুর্শিদাবাদ জেলার তিনটি আসনের ( মুর্শিদাবাদ, বহরমপুর ও জঙ্গিপুর ) কোনওটাই ছাড়তে নারাজ। দীপা দাসমুন্সি আবার পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, দাঁড়ালে রায়গঞ্জেই দাঁড়াবেন। বস্তুত, গত ভোটে সিপিএমের মহম্মদ সেলিম রায়গঞ্জে জিতেছিলেন মাত্র হাজার দেড়েক ভোটে। প্রদেশ নেতৃত্বের একাংশের বক্তব্য একটু এ দিক ও দিক হলেই এ বার সেখানে খেলা ঘুরে যেতে পারে। তার উপর প্রিয়রঞ্জন দাশমুন্সি প্রয়াত হওয়ার পর এই প্রথম ভোট। কংগ্রেস নেতাদের একটা অংশ মনে করছেন দীপা রায়গঞ্জে দাঁড়ালে প্রিয়-আবেগ কাজ করবে। সিপিএম বিকল্প প্রস্তাব দিয়েছে কংগ্রেসকে। আলিমুদ্দিনের দূত হিসেবে রবীন দেব জানিয়েছেন, ওই দুটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই করে বাকি আসনে সমঝোতা হোক। কিন্তু সেই জট এ দিন দুপুর পর্যন্ত কাটেনি। সোমবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। পর্যবেক্ষকদের মতে, হয়তো দু’দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ ব্যাপারে আলোচনা করবেন। তাই সবটা বুঝে নিতেই আহমেদ পটেলের ফোন করেছিলেন সোমেন মিত্রকে। এখন দেখার বাংলার জট ছাড়াতে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিদের আসরে নামতে হয় কিনা!

আরও পড়ুন

https://thewall.in/news-state-subrata-bakshi-does-not-want-to-compete-in-2019-loksabha-election/

```