Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিধাননগরের সেন্ট জোন্স স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, এই নিয়ে পাঁচ দিনে দু’বার

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে লকডাউনের মধ্যে পাঁচ দিনে দু’বার বিক্ষোভ দেখালেন নারায়ণপুরের সেন্ট জোন্স স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। ২৯ মে প্রথমবার তাঁরা বিক্ষোভ দেখান। এদিন পুলিশ এলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত

বিধাননগরের সেন্ট জোন্স স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, এই নিয়ে পাঁচ দিনে দু’বার

শেষ আপডেট: 3 June 2020 09:29

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে লকডাউনের মধ্যে পাঁচ দিনে দু’বার বিক্ষোভ দেখালেন নারায়ণপুরের সেন্ট জোন্স স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। ২৯ মে প্রথমবার তাঁরা বিক্ষোভ দেখান। এদিন পুলিশ এলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত বিধাননগরের ডেপুটি মেয়রের আশ্বাসে বিক্ষোভ ওঠে। অভিভাববকদের কথায়, ২৯ মে স্কুল কর্তৃপক্ষ চিঠি দিতে বলে অভিভাবকদের। সেই মতো ফি বৃদ্ধি নিয়ে আজ বুধবার আলোচনায় বসার কথা ছিল। কিন্তু এদিন অভিভাবকরা স্কুলে এলে তাঁদের সঙ্গে কথা বলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। তারপরে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নারায়ণপুর থানার পুলিশ। তখন পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। লকডাউনের জন্য স্কুল বন্ধ তবে অনলাইনে ক্লাস নেওয়া চলছিল। তারই মাঝে নারায়ণপুর সেন্ট জোন্স স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফি বৃদ্ধি করার অভিযোগ তুলে ২৯ মে প্ল্যাকার্ড নিয়ে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের গেটে পোস্টার সেঁটে দেন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পরে প্রতিবাদ জানিয়ে স্কুলে চিঠি দেন তাঁরা। অভিভাবকদের সঙ্গে ফি বৃদ্ধির বিষয়ে আলোচনা করার কথা বলেন স্কুল কর্তৃপক্ষ। সেই মতো বুধবার অভিভাবকরা স্কুলে এলে তাঁদের বলা হয়, প্রত্যেককে আলাদা ভাবে চিঠি দিতে। সবাইকে ডেকে কথা বলা হবে। এই কথা শোনার পরে এদিনও অভিভাবকরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে এলে নারায়ণপুর থানার পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তখন ঘটনাস্থলে আসেন বিধননগরের ডেপুটি মেয়র তথা স্কুল কমিটির চেয়্যারম্যান তাপস চট্টোপাধ্যায়। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারপরে তিনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। আলোচনা করেই ফি ঠিক হবে বলে জানান ডেপুটি মেয়র। তাঁর আশ্বাসের পরে বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, ডেভলপমেন্ট ফি, বিদ্যুৎ ফি, মাসিক বেতন সহ একাধিক ফি বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনায় বসতে চেয়েছেন তাঁরা। কর্তৃপক্ষ আলোচনায় বসবেন আশ্বাস দিলেও আলোচনায় বসেননি। তাই তাঁরা ফের বিক্ষোভ দেখান।

```