Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাংলার জন্য কাজ করতে চাই, নবান্নে দাঁড়িয়ে বললেন নোবেলজয়ী অভিজিৎ

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতিতে নোবেল জয়ের পরে সাম্মানিক ডি লিট নিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সমাবর্তনের পরে মা নির্মলা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নবান্নে যান তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যের

বাংলার জন্য কাজ করতে চাই, নবান্নে দাঁড়িয়ে বললেন নোবেলজয়ী অভিজিৎ

শেষ আপডেট: 28 January 2020 13:56

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতিতে নোবেল জয়ের পরে সাম্মানিক ডি লিট নিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সমাবর্তনের পরে মা নির্মলা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নবান্নে যান তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর জানালেন, রাজ্যের জন্য সুযোগ পেলে কাজ করতে চান তিনি। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কথা বলেন অভিজিৎবাবু। সেখানে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। কাজ করতে চাইলে কেউ তাকে আটকাবে না। আমারও অনেক ভাবনা রয়েছে। আমিও রাজ্যের জন্য কাজ করতে চাই। মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের সব প্রকল্পগুলোর সম্বন্ধে জেনেছি। এবার সেগুলো নিয়ে পড়াশোনা করব। তারপরেই নিজের চিন্তাভাবনার কথা জানাব।" মঙ্গলবার সকালে নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড়ের গাড়ি ঢুকলেই পড়ুয়ারা বিক্ষোভ দেখানো শুরু করেন। তাঁর উদ্দেশে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের মুখে পড়ে সেখানে বেশ কিছুক্ষণ আটকে থাকেন রাজ্যপাল। এদিকে ততক্ষণে সমাবর্তনে পৌঁছে গিয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁকেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বারবার বলার পরেও বিক্ষোভ থামেনি। অবশেষে গ্রিনরুমে বসেই অভিজিৎবাবুর সংশাপত্রে সই করেন রাজ্যপাল। অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল বেরিয়ে যাওয়ার পরে টুইট করে জানান, অভিজিৎবাবুর সম্মানের জন্যই তিনি মঞ্চ ছেড়ে চলে গিয়েছেন। এই অনুষ্ঠানের পরেই মার সঙ্গে নবান্নে যান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেখানে নোবেলজয়ীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। তারপরেই বেরিয়ে রাজ্যের জন্য কাজ করার কথা বলেন তিনি।

```