Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

রতুয়ায় মহরমের মিছিল থেকে গুলি, লুটিয়ে পড়ল রক্তাক্ত শিশু

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মহরমের মধ্যে চললো এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ এক শিশু। ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া থানার মধ্য সাহাপুর এলাকায়। গুলিবিদ্ধ শিশুটিকে বর্তমানে মালদার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থান

রতুয়ায় মহরমের মিছিল থেকে গুলি, লুটিয়ে পড়ল রক্তাক্ত শিশু

শেষ আপডেট: 10 September 2019 14:29

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মহরমের মধ্যে চললো এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ এক শিশু। ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া থানার মধ্য সাহাপুর এলাকায়। গুলিবিদ্ধ শিশুটিকে বর্তমানে মালদার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ওই শিশুর নাম আব্দুল রাজ্জাক (৬)। বাড়ি ওই এলাকায়। বাবা শেখ আফসার জানান, ওই এলাকায় মহরমের শোভাযাত্রা  বার হয়েছিল। বাড়ির সামনে দিয়ে যখন শোভাযাত্রা যাচ্ছিল, তখন অন্যান্য পাড়া প্রতিবেশীর সঙ্গে ওই শিশুটিও দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ করে এলোপাথাড়ি পরপর গুলি চলতে শুরু করে। ঘটনায় গুলিবিদ্ধ হয় আব্দুল রাজ্জাক। শোভা যাত্রার মধ্যে প্রথমে ওই শিশুকে কেউ বুঝতে না পারলেও, পরে ওই শিশুর চিৎকারে টনক নড়ে সবার। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা তাকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে তাকে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার বুকের ওপরে দুটি গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে। এদিকে এই ঘটনায় ওই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তে চলছে পুলিশের টহলদারি। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই কারণে পুলিশ টহলদারি করছে। কি কারনে বা কারা এই গুলি চালালো ঘটনায় তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

```