Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বৃহস্পতিবার উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শনে ৬ সদস্যের বিশেষ দল

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করবেন ৬ সদস‍্যের বিশেষজ্ঞ কমিটি। এই কমিটিতে থাকবেন চারজন সেতু বিশেষজ্ঞ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁরা যুক্ত। এ ছাড়াও থাকবেন দু'জন কেএমডিএ-র ইঞ্জিনিয়ার। এই কমিটির পর্যবেক্

বৃহস্পতিবার উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শনে ৬ সদস্যের বিশেষ দল

শেষ আপডেট: 10 July 2019 13:21

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করবেন ৬ সদস‍্যের বিশেষজ্ঞ কমিটি। এই কমিটিতে থাকবেন চারজন সেতু বিশেষজ্ঞ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁরা যুক্ত। এ ছাড়াও থাকবেন দু'জন কেএমডিএ-র ইঞ্জিনিয়ার। এই কমিটির পর্যবেক্ষণের পরেই ব্রিজের পায়ারের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যতক্ষণ না ওই কমিটি তাদের সিদ্ধান্ত জানাচ্ছে, ততদিন পর্যন্ত উল্টোডাঙা উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল। জানা গিয়েছে, সেতু বিশেষজ্ঞ অমিতাভ ঘোষালের নেতৃত্বেই বৃহস্পতিবার উড়ালপুল পরিদর্শনে যাবে ওই বিশেষ দল। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই ঠিক করা হবে সে ওই পায়ারটি ভেঙে ফেলা হবে, নাকি মেরামত করা হবে। সূত্রের খবর, অমিতাভ ঘোষাল ছাড়াও এই কমিটিতে থাকছেন কনসালট্যান্ট সমীরণ সেন, খড়গপুর আইআইটি-র ডেপুটি ডিরেক্টর শ্রীমান ভট্টাচার্য, স্থপতি বিশেষজ্ঞ সুব্রত চক্রবর্তী এবং কেএমডিএ-র দুই ইঞ্জিনিয়ার আশিস সেন ও ভাস্কর সেনগুপ্ত। উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যাতেই ছড়িয়ে পড়েছিল খবর। সেদিন সন্ধ্যা থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। একই ছবি দেখা গিয়েছে বুধবারও। গুটিকয়েক অটোও নিচ্ছে লাগামছাড়া ভাড়া। সব মিলিয়ে দুর্ভোগে নিত্যযাত্রীরা। কবে এই সমস্যা মিটবে সে ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি।

```