Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি ৫, অন্য একজনের শরীরে মিলল সোয়াইন ফ্লু’র ভাইরাস

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল ৫ জনকে। তাঁদের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে করোনা তাঁরা আক্রান্ত কিনা। সোমবার নতুন করে যে ৫ জনকে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে একজন হলেন হাইল্

করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি ৫, অন্য একজনের শরীরে মিলল সোয়াইন ফ্লু’র ভাইরাস

শেষ আপডেট: 16 March 2020 15:02

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল ৫ জনকে। তাঁদের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে করোনা তাঁরা আক্রান্ত কিনা। সোমবার নতুন করে যে ৫ জনকে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে একজন হলেন হাইল্যান্ড পার্কের বাসিন্দা দেবব্রত ঘোষ। তিনি কয়েক দিন আগেই জার্মানি, ফিনল্যান্ড, পর্তুগাল প্রভৃতি দেশে গিয়েছিলেন। শরীর খারাপ হওয়ায় বেলেঘাটা আইডিতে যান তিনি। সেখানে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আর একজনের নাম ভেঙ্কটেশ্বর। তাঁর বাড়ি বেঙ্গালুরুতে। তাইল্যান্ড থেকে ফিরছিলেন তিনি। একজন বাসিন্দার বাড়ি এন্টালিতে। তিনি সম্প্রতি হরিদ্বার থেকে ফিরেছেন। বাকি দু’জন শ্রমিকের কাজ করেন। দু’জনেই সম্পরতি কেরল থেকে ফিরেছেন। একজনের বাড়ি বীরভূমের নানুরে। অন্যজনের বাড়ি ক্যানিংয়ে। রাজ্যে ফিরে আসার পরে শরীর খারাপ হয় তাঁদের। তাই তাঁদেরও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল যে ১২ জন রোগীর রিপোর্ট এসেছে তার মধ্যে ৯ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ২ জনের শরীরে টাইপ বি ইনফ্লুঞ্জার জীবাণু পাওয়া গিয়েছে। আর একজন সোয়াইন ফ্লু’য়ে আক্রান্ত হয়েছেন। তাঁদের বেলেঘাটা আইডিতেই অন্য ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও চারজন। তাঁদের মধ্যে একজন পেরু থেকে ও তিনজন কুয়েত থেকে ফিরেছিলেন। এঁদের মধ্যে ছিল এক ন’মাসের শিশু। তবে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকরা প্রথমেই জানিয়েছিলেন এই তিনজনের শরীরে যা লক্ষণ রয়েছে সেটা নোভেল করোনাভাইরাসের সংক্রমণের নয়। এরপর ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাঁদের। শনিবার সকালে এই তিনজনকেও ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই মোট ৭০টি নমুনা পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে। সকলেই ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে কারও শরীরেই নোভেল করোনাভাইরাসের নমুনা পাওয়া যায়নি। ফলে নিঃসন্দেহে রাজ্যবাসীর কাছে এটা স্বস্তির খবর।

```